ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে রোজা মাসজুড়েই সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
শিক্ষাপঞ্জি ও নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন, বৃহস্পতিবার, পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার প্রথম দিন থেকেই বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে কলেজ ও মাদ্রাসা রোজায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রোজা মাসজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।
পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে ১৫ই ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। সেদিন হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দেয় চেম্বার জজ আদালত।
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
-
শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব
-
আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন
-
প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ
-
তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত