ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও

গবেষণায় ‘অতিদারিদ্র্য’ বলতে এমন পরিবারকে বোঝানো হয়েছে, যাদের বাসাভাড়া ও আবাসন-সংক্রান্ত ব্যয় বাদ দেওয়ার পর আয় যুক্তরাজ্যের মধ্যম আয়ের ৪০ শতাংশেরও কম। দুটি অপ্রাপ্তবয়স্ক সন্তানসহ একটি দম্পতির ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বছরে আনুমানিক ১৬ হাজার ৪০০ পাউন্ড (প্রায় ২২ হাজার ৪৪৭ মার্কিন ডলার)।

দারিদ্র্য নিরসনে গবেষণা পরিচালনাকারী সংস্থা জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) জানিয়েছে, যুক্তরাজ্যে মোট দারিদ্র্যের হার ১৯৯৪–৯৫ সালে ছিল ২৪ শতাংশ, যা ২০২৩–২৪ সালে কমে ২১ শতাংশে দাঁড়িয়েছে। তবে একই সময়ে ‘অতিদারিদ্র্যে’ থাকা মানুষের হার ৮ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ বর্তমানে দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের প্রায় অর্ধেকই ‘অতিদারিদ্র্যের’ শ্রেণিতে পড়েন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশটিতে শিশুদারিদ্র্যও বাড়ছে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। টানা তৃতীয় বছর শিশুদারিদ্র্য বৃদ্ধির প্রেক্ষাপটে গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে কল্যাণসুবিধার ওপর আরোপিত দুই শিশুর সীমা তুলে নেওয়া হয়েছে। পরিবারগুলোর জন্য সুবিধা বাড়িয়ে শিশুদারিদ্র্যের হার কমানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মকর্তাদের হিসাবে, এতে প্রায় ৩১০ কোটি পাউন্ড ব্যয় হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে যুক্তরাজ্যের কনজারভেটিভ সরকার কল্যাণসুবিধার ওপর এই সীমা (ক্যাপ) আরোপ করে। এর ফলে স্বল্প আয়ের অনেক পরিবার তৃতীয় বা পরবর্তী সন্তান থাকা সত্ত্বেও অতিরিক্ত কল্যাণসুবিধা থেকে বঞ্চিত হয়।

জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন কল্যাণসুবিধার ওপর দুই শিশুর সীমা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি যেন একমাত্র উদ্যোগে সীমাবদ্ধ না থাকে।

জেআরএফের মতে, শিশুদারিদ্র্য কমাতে সরকার যদি আরও কার্যকর ও কৌশলগত পদক্ষেপ না নেয়, তাহলে এ খাতে অগ্রগতি থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দারিদ্র্যের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের ওপর। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরাও দারিদ্র্যের ঝুঁকিতে বেশি রয়েছেন।

এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে—বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি সম্প্রদায়ের ক্ষেত্রে—দারিদ্র্যের হার তুলনামূলকভাবে অনেক বেশি।

জেআরএফের এই প্রতিবেদনকে দাতব্য সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড ‘সমাজের জন্য খারাপ খবর’ হিসেবে অভিহিত করেছেন।