ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

রেমিট্যান্স পাঠানোর দিনেই পৌঁছাবে প্রাপকের ব্যাংকে

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

রেমিট্যান্স পাঠানোর দিনেই পৌঁছাবে প্রাপকের ব্যাংকে
বিদেশ থেকে পাঠানো প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রাহকের হিসাবে একই দিন বা পরবর্তী কর্মদিবসের মধ্যে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃসীমান্ত অর্থ পরিশোধে দেরি কমানো, কার্যকারিতা বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশটি সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। তবে পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রেমিট্যান্সের বার্তা পাওয়া মাত্রই নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহককে তা জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময় শেষে পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে। প্রক্রিয়াটি গতিশীল করতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুত প্রক্রিয়াকরণ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় তথ্য হাতে থাকলে কিছু কাগজপত্র বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা দেওয়া যাবে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তবে যেখানে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেখানে অর্থ জমার আগে যাচাই শেষ করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তির কথা বলা হয়েছে। এ ছাড়া রেমিট্যান্স নিষ্পত্তি দ্রুততর করতে দিনের শেষে ‘নস্ট্রো’ হিসাবের বিবরণীর ওপর নির্ভরতা কমিয়ে ইন্ট্রাডে ক্রেডিট কনফারমেশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রিকনসিলিয়েশন প্রক্রিয়া উন্নত করে ৬০ মিনিটের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং এবং স্বচ্ছতা বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে চূড়ান্ত জমা পর্যন্ত প্রতিটি ধাপ অনুসরণের জন্য ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজ্যাকশন রেফারেন্স (ইউইটিআর) ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করে ফরম ‘সি’ ও ফরম ‘সি (আইসিটি)’–সংক্রান্ত প্রয়োজনীয়তা ধাপে ধাপে বাতিল করার কথাও বলা হয়েছে। ব্যবসায়িক মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, এতে গ্রাহকদের আস্থা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রক্রিয়াকরণ ব্যবস্থা বৈশ্বিক সেরা অনুশীলনের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে। তবে রূপান্তরকালীন সময়ে কিছু কার্যক্রমগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে ব্যাংকাররা সতর্ক করেছেন।