ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন?

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

তারেক রহমানের দেশে ফেরা আবার অনিশ্চিত, কীভাবে ভোটার হবেন?

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে তার বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টানা ১৭ বছর ধরে নির্বাসনে রয়েছেন।

দেশে যখন ভোটের আবহ শুরু হয়েছে এবং তফসিল ঘোষণার মাত্র আর এক সপ্তাহ বাকি—এই সময়েই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হওয়ার কথা রয়েছে বিএনপি নেত্রীর। একই সঙ্গে প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তারেক রহমানও। তার দেশে ফেরার আশায় নেতাকর্মীরাও দিন গুনছিলেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বদলে যাওয়ায় তারেকের দেশে ফেরা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।

তিনি এখনো ভোটার নন। প্রবাসে থাকায় ভোটার নিবন্ধন এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে এখন তাকে নির্বাচন কমিশনের বিশেষ সহায়তার ওপর নির্ভর করতে হবে।

নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, “বাংলাদেশের আইন অনুযায়ী প্রার্থী হতে হলে তারেক রহমানকে মনোনয়নপত্র জমার আগেই ভোটার হতে হবে।” ইচ্ছে করলে ইসি তাকে লন্ডনে অবস্থান করেই ভোটার হওয়ার সুযোগ দিতে পারে বলেও জানান তিনি।

বিধি মেনে বিদেশেই অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে তারেকের। তার প্রস্তাবক ও সমর্থকদের বাছাই প্রক্রিয়ার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে বিদেশে থেকেও ভোট করতে তার কোনো আইনি বাধা নেই। একই নিয়ম খালেদা জিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

মায়ের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কারণেই ২০০৮ সালের পর থেকে লন্ডনে থাকা তারেকের দেশে ফেরাটা এই দফাতেও অনিশ্চিত হয়ে পড়ল।

গত জানুয়ারির মতো এবারও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে দেশে থেকে নিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।