ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

এবার ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

এবার ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর আগে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় কয়েক দফায় আগুন ও ভাঙচুর করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসেও আগুন দেওয়া ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, তাদের কাছে হামলা বা ভাঙচুরের কোনো তথ্য নেই। তবে এনসিপির নেতা-কর্মীরা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ‘সরকার-সমর্থিত মব সন্ত্রাসীরা’ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার নামে ১২ নভেম্বর রাত ১১টার দিকে প্রায় শতাধিক লোক ড. ইউনূসের সমর্থনে ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি জানিয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ চালায় এবং ভাঙচুর করে। তারা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়।”

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে ‘বোমা ধরিয়ে দিয়ে’ পরে পুলিশের হাতে সোপর্দ করে।