ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থী মনোনয়ন পেলেন যারা, ৫টি আসন ফাঁকা

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

সিলেট অঞ্চলে বিএনপির প্রার্থী মনোনয়ন পেলেন যারা, ৫টি আসন ফাঁকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগের চারটি জেলার বিএনপির মনোনীত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলার দুইটি, হবিগঞ্জের একটি এবং সুনামগঞ্জের দুইটি আসন ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব আসন রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে শরিকদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হলেও, সিলেট-৪ ও ৫ আসনে সিলেটে মনোনয়ন পেলেন যারা সিলেট-১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার মুক্তাদির আহমদ, যিনি পূর্বে এই আসনে দলের প্রার্থী ছিলেন এবং দলীয়ভাবে দীর্ঘদিন ধরেই সক্রিয়। সিলেট-২ আসনে প্রার্থী হয়েছেন তাহসীনা রুশদী লুনা, প্রয়াত বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী। সিলেট-৩ আসনে আব্দুল মালিক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি। সিলেট-৬ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই দুটি আসন নিয়ে এখনো চলছে দলীয় সমন্বয় ও কৌশলগত আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের মতামত যাচাই-বাছাই শেষে পরবর্তীতে এ দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সিলেট ৫ আসন শরীক দলকে ছেড়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। মৌলভীবাজারে প্রার্থী যারা নাম ঘোষণা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে নাছির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ (কুলাউড়া) শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব)। হবিগঞ্জে প্রার্থী যারা হবিগঞ্জের চারটি আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ডা: সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-সায়েস্তাগঞ্জ) আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনেম জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দ ফয়সল। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সুনামগঞ্জের প্রার্থী যারা সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।