ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

হাসিনার সরকারের পতনের যে কারণ জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম

হাসিনার সরকারের পতনের যে কারণ জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পেছনে দুর্বল শাসনব্যবস্থাকে দায়ী করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) ভারতের জাতীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দোভাল দুর্বল শাসনের কারণে সরকার পতনের উদাহরণ হিসেবে বাংলাদেশ ছাড়াও নেপাল ও শ্রীলঙ্কার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “একটি দেশের শক্তি নিহিত থাকে তার শাসনব্যবস্থার (গভর্ন্যান্স) মধ্যে। শাসনব্যবস্থা কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, আর এসব প্রতিষ্ঠান যাঁরা গড়ে তোলেন ও লালন করেন, জাতি গঠনে তাঁরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

সুশাসনের উদীয়মান চ্যালেঞ্জ হিসেবে তিনি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি বজায় রাখার বিষয়টি তুলে ধরেন।

দোভাল বলেন, “মানুষ এখন অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের প্রতি তাদের প্রত্যাশা বেড়েছে, আর রাষ্ট্রও এখন নাগরিকদের সন্তুষ্ট রাখতে আগ্রহী।”

বক্তব্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, মোদী সরকারের সময়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ন্ত্রণে এসেছে এবং আরও নতুন পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সুশাসনের অন্যতম উপাদান হিসেবে নিরাপত্তা, সুরক্ষা এবং নারী ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দোভাল।

তার ভাষায়, “আধুনিক যুগে সুশাসনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। শুধু ভালো আইন, কাঠামো ও নীতি তৈরি করাই যথেষ্ট নয়, এগুলোর কার্যকর বাস্তবায়নই আসল বিষয়।”

প্রযুক্তির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে যা স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের কাছে সেবা পৌঁছানো নিশ্চিত করবে।” তবে একই সঙ্গে প্রযুক্তি–নির্ভর সমাজে সাইবার হুমকি ও অন্যান্য ঝুঁকি থেকে সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

বক্তৃতার শেষে দোভাল ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতার পর ৫০০-রও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করে ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের প্রশংসা করেন।

তিনি বলেন, প্যাটেলের দূরদর্শী চিন্তাধারার ফলেই অল-ইন্ডিয়া সার্ভিসেস কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, যা দেশকে শক্তিশালী শাসন দিয়েছে।

দোভাল বলেন, “সফল হতে হলে প্যাটেলের মতোই দৃষ্টিভঙ্গিতে স্পষ্টতা থাকতে হবে এবং কোনো বাধা বা হুমকির কাছে নত হওয়া চলবে না।”