ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিলেটে সিপিবি জেলা সাধারণ সম্পাদক আটক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

সিলেটে সিপিবি জেলা সাধারণ সম্পাদক আটক

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরীর আখালিয়া কালিবাড়ি এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, “শুক্রবার রাতে সুমনকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তিনি সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।”

গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত ওই অভিযানে বহু রিকশা জব্দ করা হয় এবং বেশ কয়েকটি চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে।

এর প্রতিবাদে রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সিলেট নগরে বিক্ষোভ করে ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা। তারা রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি উত্থাপন করেন।

বিক্ষোভ চলাকালে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন শ্রমিক প্রতিনিধি সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনার পর শ্রমিকরা দাবি আদায়ের জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

দাবি পূরণ না হলে রোববার অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এর আগের রাতেই আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, “ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে।”

তিনি আরও জানান, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় ব্যাটারি রিকশা শ্রমিকদের রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।