ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিলেট অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

সিলেট অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

মাত্র সাত দিনের ব্যবধানে দেশে আবারো ভূমিকম্প হলো। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার পর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকা ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৯।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, ‘আজকের ভূমিকম্পের রেকর্ড আমাদের কাছে আছে। এর মাত্রা ছিল ৪। যদিও এটি স্বল্পমাত্রার ভূমিকম্প, তবে এর উৎপত্তিস্থল সিলেটের ছাতক।’

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।

গত ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে, আসাম ভ্যালি ও হিমালয়ের মধ্যবর্তী এলাকায়। সেটি মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্পবিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘আজকের ভূমিকম্পের কেন্দ্র ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি) এলাকায়। বাংলাদেশের দুটি প্রধান ভূমিকম্প উৎস আছে—একটি উত্তর দিকে, আরেকটি পূর্ব দিকে। উত্তর দিকের ডাউকি ফল্ট অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আজকের ভূমিকম্প ছোট হলেও এটি একটি সতর্কবার্তা।’

তিনি আরও জানান, ‘এই একই এলাকায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একাধিক ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪ বা তারও বেশি। ফলে এলাকাটি ক্রমেই বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

ইতিহাসের তথ্য টেনে অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ‘১৭৮৭ সালের ভূমিকম্পে ডাউকি ফল্ট এলাকায় ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলে যায়। এর ১১০ বছর পর, ১৮৯৭ সালে, এখানেই ঘটে ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’। ওই ভূমিকম্পে শুধু আসাম ও মেঘালয় নয়, ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয়। তখন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ২। ঢাকায় পাঁচজন নিহত হন। ঐতিহাসিক তথ্য ঘেঁটে জানা যায়, ভূমিকম্পের পর ইংরেজ কর্মকর্তারা কয়েক মাস রমনায় তাঁবুতে থাকতেন, আবার কেউ কেউ বুড়িগঙ্গায় বজরায় বসবাস করতেন।’