ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যালিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আইয়ুব আলী মাটিতে পড়ে যান এবং ভিড়ে পদদলিত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই র‍্যালিতে মুরাদপুর এলাকায় মানুষের চাপে আরও ৭–৮ জন আহত হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (১৩) নামে এক কিশোর মারা যায়। আহত মাহফুজ (৩৫) নামে একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত আরও একজন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

আঞ্জুমানের স্বেচ্ছাসেবক মো. আমিনুর রহমান জানান, “জুলুসে প্রচণ্ড ভিড়ে কয়েকজন চাপা পড়ে। আহত পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন ১২ বছরের শিশু।”

এর আগে সকাল ১০টায় লাখো মানুষের উপস্থিতিতে জশনে জুলুস শুরু হয়। এ বছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। উপস্থিত আছেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ এবং আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

জশনে জুলুসের আয়োজক সংস্থা ছিল আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সার্বিক সহযোগিতা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই জুলুস সকাল ১০টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে শুরু হয়। সেখান থেকে মিছিল যায় বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও মাদ্রাসাসংলগ্ন জুলুস ময়দানে এসে জমায়েত হয়। পরে সেখানে মাহফিল, জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।