ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম

সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

সিলেটে বালু ও পাথর অবৈধভাবে উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয়ে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার (২৭ আগস্ট ২০২৫) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে এ ধরনের কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণরূপে নিষিদ্ধ’ বলা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটনসম্ভাবনাময় অঞ্চল থেকে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুণ্ঠন এবং পাচারে জড়িত রয়েছেন। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সিলেট জেলায় এসব কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। আদেশ অমান্য করে অবৈধভাবে বালু বা পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষেধাজ্ঞা জারির বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, “যারা এ ধরনের অবৈধ কাজ করছে, তাদের স্মরণ করিয়ে দিতেই এই আদেশ দেওয়া হয়েছে। যাতে তারা ভবিষ্যতে আর এমন কাজে না জড়ায়।”

এর আগে গত শনিবার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে লুট হওয়া সাদাপাথর ফেরত দিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন জেলা প্রশাসক। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হয়।