ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম

এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গোপালগঞ্জে সমাবেশ করেই মাদারীপুরে সমাবেশ করার কথা ছিল। মাদারিপুরের উদ্দেশে যাত্রা শুরুও করেছিলেন তারা। কিন্তু গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে দিনভর উত্তেজনকরা পরিস্থিতির মধ্যে যাত্রাপথেই হামলার মুখে পড়েন । ফলে মাদারিপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। আর দলের নেতারা মাদারিপুরের বদলে গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাঁরা খুলনায় পৌঁছেছেন। সন্ধ্যায় মাদারীপুরের পদযাত্রা ও পথসভা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। এই জেলায় এনসিপির সমাবেশটি বিকাল ৩টায় হওয়ার কথা ছিল। এর আগে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার বিকালে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি জানান, প্রায় ১৫০ জনের একটি দল খুলনায় পৌঁছেছে। রাতে খুলনা প্রেসক্লাবে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপর রাতে তাঁরা খুলনায় অবস্থান করবেন। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সারজিস আলম, সামান্তা শারমীন, তাসনিম জারা খুলনা সার্কট হাউসে এবং অন্য নেতারা একটি হোটেলে উঠেছেন। উত্তেজনাপূর্ণ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি শেষে হামলারমুখে গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেখান থেকে নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে সেখান থেকে বের হন। পরে তাঁরা সাঁজোয়া যানে করেই গোপালগঞ্জ ছাড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি নেতারা ‘মুজিববাদের করব রচনার’ ঘোষণা দেন।