ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

ডব্লিউএইচও থেকে পুতুলকে ছুটিতে পাঠানো নিয়ে যা জানা গেলো

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

ডব্লিউএইচও থেকে পুতুলকে ছুটিতে পাঠানো নিয়ে যা জানা গেলো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের (এসইএআরও) পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে কাজ করা সংবাদমাধ্যম হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি, ভুয়া তথ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার মাস আগে দুটো মামলা দায়ের করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ধারাবাহিকতায় গতকাল (১১ জুলাই) তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সিয়েরোর ওয়েবসাইটে পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদের নাম প্রত্যাহার করা হয়নি বা নতুন ভারপ্রাপ্ত পরিচালকের বিষয়ে তথ্য যুক্ত হয়নি।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানোম ঘ্যাব্রেইসাস সংক্ষিপ্ত এক মেইলের কথা উল্লেখ করা হয়েছে যেখানে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তার স্থলাভিষিক্তকরণের বিষয়ে কর্মীদের জানানো হয়। সিয়েরোর পরিচালক হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব ড. ক্যাথরিনা বোয়েম। তিনি মঙ্গলবার কাজে যোগদান করতে দিল্লি যাবেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই মেইলটি কেবল অভ্যন্তরীণভাবে সব কর্মীকে অবগত করার জন্য প্রেরণ করা হয়েছে।

গত বছর জানুয়ারিতে সিয়েরোর দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ওই পদপ্রাপ্তিতে নিজের মা এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করেছেন সায়মা।

দুদকের অভিযোগে আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে লড়াইয়ের সময় নিজের অ্যাকাডেমিক রেকর্ড এবং যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করেছেন সায়মা। তিনি নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির সম্মানজনক পদে (অনারারি রোল) থাকার দাবি করেছিলেন তিনি। তবে ওই তথ্যকে দুদকের কাছে ভুয়া বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম এসব অভিযোগের বিস্তারিত লিখেছেন বলে প্রতিবেদনে বলা হয়।