ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রতিহতের ঘোষণা হেফাজতের

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০৬:১৪ পিএম

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন প্রতিহতের ঘোষণা হেফাজতের

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে ক্ষুব্ধ ইসলামপন্থী দলগুলো।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। বক্তারা অভিযোগ করেন, মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে দেশে ইসলামী মূল্যবোধ নষ্ট করতে চায় সরকার। ফিলিস্তিন, সিরিয়া, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের সময় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সভাপতির বক্তব্যে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, রক্ত দিয়ে হলেও এই সিদ্ধান্ত প্রতিহত করা হবে। কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘হেফাজতে ইসলামের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। হেফাজতে ইসলাম, এ দেশের মানুষের ঐতিহ্যে, এ দেশের স্বাধীনতা বিপন্ন করবার যে কোনো পাঁয়তারা রক্ত দিয়ে রুখে দেবে, জীবন দিয়ে রুখে দেব আমরা।’

এ সময় সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার তাগিদ দেয় হেফাজতে ইসলাম। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।