ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

কাতারের আকাশসীমা বন্ধ, বাংলাদেশের দুই ফ্লাইট যেভাবে রক্ষা পেল

প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১১:২০ এএম

কাতারের আকাশসীমা বন্ধ, বাংলাদেশের দুই ফ্লাইট যেভাবে রক্ষা পেল

ইরানের ক্ষেপণাস্ত্র কাতারের দোহার মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হানার পরপরই কাতারের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এতে চরম ঝুঁকিতে পড়ে যায় মাঝ আকাশে থাকা ঢাকা থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

সোমবার (২৩ জুন) রাতে আকাশসীমা বন্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি ওমানের মাসকাট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৩৩ ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে জরুরি অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইটটি দোহাগামী থাকলেও আকাশসীমা বন্ধের কারণে কাতারে অবতরণ করা যায়নি। তাই এটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করে এবং জ্বালানি গ্রহণের পর ঢাকায় ফিরে আসবে। পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ইউএস-বাংলা ফ্লাইটটি ভারতের জামনগর অতিক্রম করার সময় কাতারের সংকটের খবর জানতে পারে এবং তৎক্ষণাৎ আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে যাওয়া সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানায়, যারা এই রুটে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অফিসের সঙ্গে জরুরি যোগাযোগ করে নতুন সূচিসম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ছাড়া, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই রুটগুলোর আগমন ও বহির্গমনের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলেই নতুন আপডেট জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ।