ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

ট্রাইব্যুনালে হাজির হতে হাসিনাকে এক সপ্তাহ সময়

প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম

ট্রাইব্যুনালে হাজির হতে হাসিনাকে এক সপ্তাহ সময়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে দেশের দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে যদি তারা ট্রাইব্যুনালে উপস্থিত না হন, তবে বিচার চলবে তাদের অনুপস্থিতে।

সোমবার (১৫ জুন ২০২৫) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেয়।

পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন আজ আদালতে উপস্থাপন করার কথা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একাধিকবার অভিযান চালিয়েও আসামিদের খুঁজে পাওয়া যায়নি।”

আদালত তাই বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের হাজির হওয়ার সুযোগ দিতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দিয়েছে। তাজুল ইসলাম আরও বলেন, “এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যেন ২৪ জুনের শুনানিতে হাজির হন এবং বিচার প্রক্রিয়ায় অংশ নেন।”

যদি বিজ্ঞপ্তি সত্ত্বেও তারা আদালতে না আসেন, তবে আইন অনুযায়ী অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর আগে, ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে। মামুনকে এ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে এবং সেইদিনই পরবর্তী আদেশের জন্য ১৫ জুন দিন ধার্য করা হয়।

এই শুনানি ছিল দেশের ইতিহাসে প্রথম টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ট্রাইব্যুনাল কার্যক্রম। মামুন বর্তমানে কারাগারে থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ১৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও মিজানুল ইসলাম।

এই মামলায় রাষ্ট্রপক্ষ ৮,৭৪৭ পৃষ্ঠার সাক্ষ্যপ্রমাণ ও নথি দাখিল করেছে। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “তদন্তকালে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছাড়াও সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”

এই মামলাটি ২০২৪ সালের জুলাইয়ের বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত। গত ১২ মে এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে চিফ প্রসিকিউটর তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।

২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপর গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা হয়। এর মধ্যে জুলাই বিপ্লব-সংক্রান্ত মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হয়েছে।

অন্য দুটি মামলায় একটি সাড়ে ১৫ বছরে গুম-খুনের অভিযোগ এবং অপরটি হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনার সঙ্গে যুক্ত।

চিফ প্রসিকিউটর আরও বলেন, “আমরা নিয়ম অনুসরণ করেই সব কাজ করছি। যদি কেউ রাজনৈতিকভাবে ট্যাগিং করে তদন্ত ব্যাহত করতে চায়, তাও আমরা খতিয়ে দেখব। দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ চলবে।”

তিনি আরও জানান, “অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের সম্পদ বিক্রি করতে পাওয়ার অব অ্যাটর্নি দিচ্ছেন—এটা গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি আমরা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কেও তদন্ত করছি, যেটি অনেক সময় মানি লন্ডারিংয়ে সহায়ক হয়।”

অবশেষে চিফ প্রসিকিউটর বলেন, “আমরা চাই ট্রাইব্যুনাল কার্যকরভাবে চলুক। এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা দরকার।”