ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন?

সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৩:২২ পিএম

সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

কর্মচারিদের আন্দোলনের মঙ্গলবারের ছবি

সচিবালয়ের কর্মচারীরা যে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ নানা দাবিতে আন্দোলন করছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর—এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।

বুধবার (২৮ মে ২০২৫) সকালে ভূমি সচিব সালাউদ্দিনসহ সাতজন সচিব আন্দোলনকারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পর শেখ আবদুর রশিদ এ তথ্য জানান। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে এমন বার্তা পাওয়ার পর বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা জরুরি বৈঠকে বসেন। পরিষদের নেতা নিজামুদ্দিন আহমেদ জানান, ওই বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে গেছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী ৩১ মে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। বৈঠকে আরও পাঁচজন সচিব অংশ নেন। একই সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানাতে এবং আলোচনা সহজ করতে আন্দোলনকারীরা বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

বৈঠক প্রসঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “আমরা কয়েকজন সচিব মিলে তাদের বক্তব্য শুনেছি। আমরা সবাই সরকারের কর্মচারী। সরকার একটি আইন করেছে, কিন্তু তারা এতে অসন্তুষ্ট। তারা আইনটি বাতিলের দাবি জানিয়েছে। আমরা তাদের বক্তব্যের সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করব। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।”

সেই অনুযায়ী, আজ মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিষয়টি তোলা হয়।