ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর

৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা, রাজনীতিক ২৪

প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০১:২৪ এএম

৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা, রাজনীতিক ২৪

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় দেশে সেনাবাহিনী মোতায়েন ছিল। সরকার পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর কারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, সেই তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২৩ মে ২০২৫) রাত দশটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি তালিকাটি প্রকাশ করে। এতে জানানো হয়, আশ্রয় নেওয়া ৬২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পুলিশ সদস্য—মোট ৫১৫ জন। রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ২৪ জন, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ১৯ জন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অন্যান্য পেশাজীবী ১২ জন, বিচারক ৫ জন এবং পরিবার-পরিজনসহ (স্ত্রী ও শিশু) ছিলেন ৫১ জন।

আইএসপিআর জানায়, আশ্রয় নেওয়া পাঁচ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট সরকারকে একটি তালিকাও দেওয়া হয়। গণ-অভ্যুত্থানের দশম মাসে এসে এ নিয়ে বিতর্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনী।

কারা ছিলেন সেই রাজনীতিক

তালিকায় থাকা রাজনীতিকদের মধ্যে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী (পরিবারসহ), সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদের মধ্যে টুকু ও পলককে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, নাজমা আক্তার, রাগীবুল আহসান রিপু, এ কে এম রেজাউল করিম তানসেন, হাবিবুন নাহার, কাজী নাবিল আহমেদ ও তার পিএস সুজন সাত্তার, শাহজাহান খান, মো. আবু জহির, এম এ লতিফ, তানভীর ইসলাম ছোট মনির এবং ইকবালুর রহিমও ছিলেন নিরাপত্তা হেফাজতে। তাদের মধ্যে এম এ লতিফ ও সায়েদুল হক সুমন গ্রেপ্তার হয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহের সাবেক মেয়র ইকরামুল হক টিটো, খুলনার সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকও ছিলেন তালিকায়।

এছাড়া খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিউদ্দিন আহমেদ ও তার ভাই আওয়ামী লীগ নেতা এস এস ফয়সাল আহমেদ রানা, খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম, বরিশালের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান শরিফ কামাল ও কুমিল্লা আওয়ামী লীগ সদস্য মো. কোরাইশীও ছিলেন আশ্রয়গ্রহণকারীদের মধ্যে।

কেন এই আশ্রয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলে সরকারি দপ্তর, থানা, রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর আক্রমণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি ও ডাকাতির মতো ঘটনার সূত্রপাত হয়। এমন সংবেদনশীল পরিস্থিতিতে দেশের নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি হয়।”

আইএসপিআর লিখেছে, “ঢাকাসহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণরক্ষার জন্য রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশ্রয় চেয়েছিলেন। সেই মুহূর্তে তাঁদের পরিচয় যাচাই করার চেয়ে জীবন রক্ষা করাই প্রধান বিবেচনায় আসে।”

আরও বলা হয়, “সেসময় শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে তাদের রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে অধিকাংশ আশ্রয়গ্রহণকারী দু-এক দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। পাঁচজনকে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।”

মীমাংসিত বিষয়

আইএসপিআর উল্লেখ করেছে, ২০২৪ সালের ১৮ আগস্ট এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিনে ১৯৩ জন ব্যক্তির একটি তালিকা (৪৩২ জন পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ছাড়া) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়।

বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ

৬২৬ জনকে আশ্রয় দেওয়ার ঘটনায় ‘বিভ্রান্তিমূলক অপপ্রচার’ চলছে বলে অভিযোগ করেছে আইএসপিআর এবং এ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সঙ্গে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”

আইএসপিআর আরও জানায়, “তৎকালীন নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয়গ্রহণকারীদের জীবন হুমকির মুখে ছিল। অথচ কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করতে অপপ্রয়াস চালাচ্ছে।”

এই প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর সেনানিবাসে প্রাণরক্ষায় যাঁরা আশ্রয় নিয়েছিলেন, তাঁদের তালিকা প্রকাশ করা হলো।”