ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

করিডর নয় এবার `ত্রাণ চ্যানেল'র কথা জানালেন নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

করিডর নয় এবার `ত্রাণ চ্যানেল'র কথা জানালেন নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনের জন্য করিডর বিষয়ে সরকার কারও সঙ্গে কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে, বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরির জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে।

তিনি বলেন, “সংঘাতের কারণে অন্যান্য সব রুট অকার্যকর হয়ে পড়ায়, এখন একমাত্র সম্ভাব্য বিকল্প বাংলাদেশ।”

ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতিসংঘের ত্রাণ নিয়ে বাংলাদেশ করিডর দিচ্ছে—এমন গুজব ছড়ানো হয়েছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, করিডর নিয়ে আমাদের সঙ্গে কেউ কোনো কথা বলেনি, আমরাও বলিনি। এই বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কথাও সত্য নয়।”

তিনি আরও বলেন, “যেসব জাতিসংঘ কার্যক্রম রাখাইনে চলছিল, যুদ্ধাবস্থার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন আর মানবিক সহায়তা সেখানে পাঠানো যাচ্ছে না। জাতিসংঘ মহাসচিব আমাদের অনুরোধ করেছেন—আমরা ত্রাণ পাঠাতে সহায়তা করতে পারি কি না। আমরা বিষয়টি বিবেচনা করছি।”

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকায় এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, রাখাইনের রোহিঙ্গাদের জন্য শর্তসাপেক্ষে মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে।

তখন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নীতিগতভাবে আমরা এতে সম্মত। এটি একটি মানবিক করিডর বা পাথওয়ে হবে। তবে আমাদের কিছু শর্ত রয়েছে—সেই শর্ত পূরণ হলে জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব।”

এরপর থেকেই মানবিক করিডর ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং এর বিরোধিতা করে। একইসঙ্গে প্রশ্ন ওঠে, একটি অন্তর্বর্তী সরকারের কি এ ধরনের সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে?

এ নিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ, এমনকি জাতিসংঘের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র করিডরের জন্য চাপ দিচ্ছে—এমন খবরও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে পরিষ্কার বক্তব্য দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি জানান, “সেনাবাহিনীর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে করিডরসহ এসব বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই।”

সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, “আমরা কারো চাপের মুখে নেই—আমেরিকা হোক বা অন্য কেউ। কেউ কোনো চাপ দিচ্ছে না। যুক্তরাষ্ট্র, চীন—সবার সঙ্গে আমাদের কথা হচ্ছে। তাহলে যেখানে কোনো চাপ নেই, সেটা আমি কীভাবে অনুভব করব?”