ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সুরমা-কুশিয়ারায় বাড়ছে পানি, আপাতত বন্যার আশঙ্কা নেই

প্রকাশিত: ২১ মে ২০২৫, ১২:৩৩ পিএম

সুরমা-কুশিয়ারায় বাড়ছে পানি, আপাতত বন্যার আশঙ্কা নেই

সুনামগঞ্জ এবং ভারতের চেরাপুঞ্জিতে সাম্প্রতিক কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে হাওর ও নদ-নদীতে স্বাভাবিকভাবে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। যদিও সুরমা ও কুশিয়ারা নদীসহ বেশ কয়েকটি নদীর পানি কিছুটা বেড়েছে, তবে তা এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। ফলে আপাতত বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য এবং পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে সুনামগঞ্জের নদীতীরবর্তী ও হাওরাঞ্চলের মানুষ দুশ্চিন্তায় রয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক ফরিদ আলী বলেন, “হাওরে ধান কাটা শেষ। এখন পানি এলেও সমস্যা নেই। কিন্তু যদি বন্যা হয়, তাহলে কষ্ট বাড়বে। ঘরে ধান তোলা হয়েছে, ঘরও ঠিক করা দরকার ছিল—কিন্তু বৃষ্টির কারণে কিছুই করতে পারছি না। পানি শুনলেই এখন ভয় লাগে।”

সুরমা নদীর তীরবর্তী বড়পাড়ার গৃহবধূ সুরেজান বিবি বলেন, “আমার ঘর নদীর একেবারে পাশে। প্রতিবছর বন্যায় পানি উঠে পড়ে। এবারও পানি বাড়ছে দেখে ভয় লাগছে। যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, রাতে চিন্তায় ঘুম আসে না।”

তবে অনেকে মনে করছেন, এই পানি হাওরের জন্য আশীর্বাদ। কারণ বৃষ্টির পানিতে হাওরের প্রাণচাঞ্চল্য ফিরে আসে। শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৎস্যজীবী মুসা মিয়া বলেন, “বর্ষায় ধীরে ধীরে পানি বাড়লে আমরা মাছ ধরার জাল ও ফাঁদ তৈরি করি। এই সময়ের মাছ বিক্রি করে সংসার চালাই, অনেকে দেনা-পাওনাও মিটাই। এখন হাওরে কৈ, টেংরা, শিং, চিংড়িসহ অনেক দেশি মাছ উঠছে—যেগুলো বাজারে ভালো দামে বিক্রি হয়। তাই আমরা চাই পানি আসুক, তবে যেন তা বন্যায় পরিণত না হয়।”

বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের ইদ্রিস মিয়া বলেন, “ফেসবুকে শুধু পানির খবরই দেখি। কিন্তু হাওরে যে পানি ঢুকছে, তা খুবই স্বাভাবিক। বরং এই পানিতেই মাছ পাব, জীবিকা চলবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে, তা বর্ষাকালের স্বাভাবিক ব্যাপার। এতে নদীর পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে। হাওরে পানি ধারণের পর্যাপ্ত জায়গা আছে, হাওর পুরোপুরি ভরতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে।”

তিনি আরও জানান, “আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বন্যার তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। আমরা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এবং পরিস্থিতির পরিবর্তন হলে আগেই সতর্কতা জারি করা হবে।”