ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ২০ মে ২০২৫, ১১:৪১ এএম

‘শুনানির’ দুই দিন আগেই জামিন পেলেন নুসরাত ফারিয়া

বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে দুই দিন আগেই জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার (২০ মে ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।

তিনি বলেন, “আমরা বিশেষ আবেদনের (স্পেশাল পুটআপ) মাধ্যমে জামিনের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। এখন জামিননামা দাখিল করা হবে, আশা করছি আজই তিনি কারামুক্ত হবেন।”

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারের একদিন পরেই সমালোচনার মুখে জামিন পেলেন ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। গ্রেপ্তারের পর থেকেই তার বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনার সৃষ্টি হয়, যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও প্রতিক্রিয়া জানিয়েছেন।

রবিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া সোমবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালত নির্দেশ দেন, ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন কিনা, কিংবা আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন কিনা—এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বিচারক বলেন, ২২ মে জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময়, ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হন এনামুল হক। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।