ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক

প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৮:৫৬ এএম

পা দিয়ে লিখেই বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় মানিক

জন্ম থেকে দুই হাত নেই। তবুও দমে যাননি মানিক রহমান। পা দিয়ে লেখার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন—ইচ্ছা, অধ্যবসায় আর মানসিক শক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে অংশ নিয়ে তিনি মেধাতালিকায় ১৯২তম স্থান অর্জন করেছেন।

রবিবার (১১ মে ২০২৫) প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

মানিক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের বাসিন্দা। তার বাবা মিজানুর রহমান একজন ব্যবসায়ী এবং মা মরিয়ম বেগম একজন কলেজের সহকারী অধ্যাপক। দুই ভাইয়ের মধ্যে মানিক বড়। জন্ম থেকেই দুই হাত না থাকলেও অদম্য মনোবল আর পরিবারে সহানুভূতিশীল পরিবেশে বড় হয়ে তিনি পা দিয়েই লেখালেখি করে আসছেন। শুধু তাই নয়, পা ব্যবহার করেই তিনি কম্পিউটার ও স্মার্টফোন চালাতেও পারদর্শী।

মানিক জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। বর্তমানে জাহাঙ্গীরনগরের অপেক্ষমাণ তালিকায় আছেন। তবে হাবিপ্রবিতে সরাসরি মেধাতালিকায় জায়গা করে নিতে পেরে তিনি বেশ আনন্দিত।

ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে আগ্রহী মানিক বলেন, “আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম কম্পিউটার সায়েন্সে পড়ার এবং একদিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। এবার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার প্রথম অনুপ্রেরণা আমার বাবা-মা। এরপর আমার শিক্ষক এবং বন্ধুরাও আমাকে সবসময় সাহস জুগিয়েছেন। আমি যেন শুধু নিজের নয়, তাদের স্বপ্নও বাস্তবে রূপ দিতে পারি, সেই চেষ্টাই করব।”

মানিক ২০২২ সালে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষাতেই তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। এসএসসিতে ফুলবাড়ী উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। পিইসি ও জেএসসিতেও পেয়েছিলেন জিপিএ-৫।

ছেলের এই সাফল্যে গর্বিত বাবা-মা। মা মরিয়ম বেগম বলেন, “সব কিছুই আল্লাহর ইচ্ছায়। দুই হাত না থাকলেও তিনি ওকে বিশেষ এক গুণে গুণান্বিত করেছেন। তার অদম্য মনোবলই আজকের এই সাফল্যের পেছনে মূল শক্তি।”

বাবা মিজানুর রহমান বলেন, “ছেলের ইচ্ছা ছিল বুয়েটে পড়ার, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে ওকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। তবে হাবিপ্রবিতে সে সুযোগ পেয়েছে। ওর স্বপ্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া—আল্লাহ যেন তা পূরণ করেন।”