ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো

প্রকাশিত: ১০ মে ২০২৫, ১১:১৭ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত, ৭১-এর পর দ্বিতীয়বার নিষিদ্ধ হলো

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। শনিবার (১০ মে ২০২৫) রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে দলটিকে নিষিদ্ধ করা হলো। পরবর্তী কর্মদিবসে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৈঠক শেষে এ সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সাইবার স্পেসসহ’ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসাথে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষাকে কারণ হিসেবে তুলে ধরার কথা বলেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এতে আরও জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা–কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো। দেশের স্বাধীনতার ডাক দেওয়ার পর পাকিস্তান সরকার ১৯৭১ সালে প্রথমবার দলটিকে নিষিদ্ধ করেছিল। এবার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দলটি আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হয়েছিল সেই ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের মুখে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে গত ২৩ অক্টোবর ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

তার আগে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে বিরোধীতা করা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও জামায়াতে ইসলামীকে দ্বিতীয়তবার নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। তা ছাড়া যে শাহবাগে জন্ম নেওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মানবতাবাদী অপরাধের দায়ে ফাঁসি দিয়েছিলো আওয়ামী লীগ সরকার সেই শাহবাগেই এবার জড়ো হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে টানা তিনদিন ধরে রাস্তায় রয়েছে এনসিপি, জামায়াতে ইসলামীসহসহ কয়েকটি রাজনৈতিক দল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রাজধানীর শাহবাগে গণজমায়েতে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।