ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৮:০৮ পিএম

এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে। সেখানে এমপিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারদের ন্যূনতম বয়স ১৬ বছর করার সুপারিশ থাকবে। শনিবার (২২ মার্চ ২০২৫) ঢাকার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। 'গতবছরের অভ্যুত্থানকে বিশ্বব্যাপী "জেন-জি বিপ্লব" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনে বয়স ১৮ বছর না হওয়ার জন্য অনেক জেন-জি ভোট দিতে পারবে না। আমরা এটা যৌক্তিক মনে করি না,' বলেন সারোয়ার। এ কারণে এনসিপি আনুষ্ঠানিকভাবে ভোটের বয়স ন্যূনতম ১৬ বছর করার প্রস্তাব দেবে বলে জানান তিনি। এই এনসিপি নেতা আরও বলেন, সংবিধান সংস্কার কমিশন এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছরে নামানোর সুপারিশ করেছে। তবে একে একটু বেশি কম মনে করায় এনসিপি ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে ন্যূনতম ২৫ বছর বয়সী হতে হয়। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিয়েও কথা বলেন সারোয়ার। দলটিকে 'রাষ্ট্রবিরোধী শক্তি' আখ্যা দিয়ে তিনি বলেন, 'স্পষ্টতই তারা ভারতের এজেন্ট'। 'তারা (আওয়ামী লীগ) কোনো আন্দোলন শুরু করলে একে প্রকৃত আন্দোলন হিসেবে স্বীকৃতি দেবো না আমরা। তারা শুধু দেশকে অস্থিতিশীল করার জন্য এসব করবে,' বলেন সারোয়ার। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের অনেক নেতাকর্মীই ভারতে অবস্থান করছেন।