ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার

হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম

হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝ পথ থেকে ঢাকায় ফিরে এসেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, ঢাকা-লন্ডন-ঢাকা রুটের উড়োজাহাজটি সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে। “সকাল ৯টা ৬ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে রওনা হয় লন্ডনের উদ্দেশে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে।” কামরুল ইসলাম বলেন, ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। লন্ডনের ওই ফ্লাইটে পাইলট ও কেবিন ক্রুসহ ২৬৭ জন আরোহী রয়েছেন। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় হিথ্রো বিমানবন্দর। বিবিসি খবর দিয়েছে, বিমানবন্দর সংলগ্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, ওই কেন্দ্র থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হত। ফলে অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হিথ্রোর একজন মুখপাত্র বলেন, “বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা আমরা এ মুহূর্তে বলতে পারছি না। তবে পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।” বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনের স্টেশন ম্যানেজারের বরাত দিয়ে কামরুল ইসলাম বলেন, “সেখানকার ব্যবস্থাপক হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই যাত্রা শুরু হবে।” বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, “লন্ডনে যে ফ্লাইট যাচ্ছিল, সেটা মাঝপথ থেকে ফেরত এসেছে। কারণ সেখানে ফ্লাইট ওঠা-নামা এখন বন্ধ। পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাত্রা শুরু করব।"