ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বাংলাদেশের আছিয়া ধর্ষনকারীদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৫:১৫ এএম

বাংলাদেশের আছিয়া ধর্ষনকারীদের দ্রুত বিচার দাবি
আল্লাহর সন্তুষ্টি লাভে পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও মহিলা সংস্থা ইতালি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রোমের স্হানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রওশনারা মুন্নির‌ পরিচালনায় অতিথি হিসেবে রোমের বিভিন্ন নারী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নয়না আহমেদ, সৈয়দা শামীমা জামান, মনোয়ারা‌ বেগম বেবি, উম্মেহানি প্রিন্স, শামীমা আক্তার পপি, আখি সীমা কাউসার, মৌসুমী মৃধা‌ সহ মহিলা সংস্থা ইতালির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে‌ সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন মাধ্যমে ও বেড়ে ওঠা প্রজন্মদের মাঝে আমাদের ধর্ম ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতে এরকম আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দা মাসুদা আক্তার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ঘটে যাওয়া আছিয়া ধর্ষণকারীদের অনতি বিলম্বে ফাঁসি দেওয়ার জোর দাবি করেন। শেষে ইতালি সহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।