ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সিপিবি অফিস দখলে পিনাকীর ডাকে সাড়া মিলেনি

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

সিপিবি অফিস দখলে পিনাকীর ডাকে সাড়া মিলেনি

মাগুরার ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক মিছিল করার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৫ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টার দিকে দিকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানিয়েছেন।

তিনি জানান, শনিবারের শোক দিবস কর্মসূচি গতকালই (শুক্রবার) ঘোষণা করা হয়েছিল। মাগুরার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা বাংলাদেশ শোকে পাথর হয়ে গেছে। তার প্রতিবাদে আমাদের পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন করেছি। সারাদেশেও উত্তোলন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে বিকেলে শোক মিছিল করা হয়েছে।

এদিকে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের যে কর্মসূচি দিয়েছিল বামপন্থি আটটি সংগঠন, সেটিও সার্বিক পরিস্থিতি বিবেচনায়' স্থগিত করা হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেই কর্মসূচি শেষ করে। তাদের শুক্রবার দেওয়া এই কর্মসূচির ‘পাল্টায়’ ঢাকার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ডাক দেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ঘোষণা দেন সিপিবি অফিস ঘেরাও করারও। পিনাকীর সেই ডাকের প্রেক্ষিতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো জনসমাগম বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

দুপুর আড়াইটা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা বাড়তি পুলিশ, সংবাদকর্মী, আর সিপিবির কিছু নেতাকর্মী ছাড়া কাউকে চোখে পড়েনি। সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগকে সিপিবি ‘পুনর্বাসন' করছে-এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তি ভবনের সামনে সিপিবির সাধারণ সম্পাদক প্রিন্স তিনি বলেন, “যারা ইতিহাস জানে না, তারা কি বলল না বলল এটাতে দোষ দিতে চাই না। “অনেকে ক্ষমতার পরিবর্তন চান, কিন্তু ব্যবস্থার পরিবর্তন চান না। তারা তাদের পরিস্থিতি ঠিক রাখতে চায়। একমাত্র বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে।" এর আগে সকাল সাড়ে ৮টা থেকেই নেতাকর্মীরা সিপিবির কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি মো. শাহ আলম। এ সময় নেতাকর্মীরা ‘কমরেড, কমরেড, ভেঙে ফেলো ব্যারিকেড', ‘দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বামপন্থি আটটি সংগঠনের গণমিছিল কর্মসূচি স্থগিত ঘোষণা করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "আমাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে, আমরা যেন এই কর্মসূচি সংক্ষিপ্ত করি, পালন না করি। হামলার ভয় ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের যে গণমিছিল হওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত। সেই গণমিছিল স্থগিত করে আমাদের আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করছি।"

গণমিছিলের উদ্যোগ নেওয়া দলগুলো ছিল—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ উদিচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।