ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

লালমাটিয়ায় তরুণীকে লাঞ্ছনাকারী রিংকু গ্রেফতার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম

লালমাটিয়ায় তরুণীকে লাঞ্ছনাকারী রিংকু গ্রেফতার

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করেন। গত ২ মার্চ, রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দুই তরুণী প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন, যা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে রিংকু নামের এক ব্যক্তি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির মীমাংসা করে। কিন্তু ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিকভাবে এরা নিন্দা জানান এবং অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। আবার অনেকেই প্রকাশ্যে ধূমপানের বিরোধিতা করেন। বিশেষ করে নারীদের ধূমপান নিয়েও অনেকে সমালোচনা করেন।

বিক্ষোভ ও প্রতিক্রিয়া এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদে বিক্ষোভ করেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চান। মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করেন। ঘটনার জেরে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনায় এখনও পুলিশের আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।