ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

শেরপুরে ৫ বছরের শিশু, কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

শেরপুরে ৫ বছরের শিশু, কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৩

মাগুরায় আট বছরের শিশুর ধর্ষকের ফাঁসির দাবিতে সারাদেশ যখন প্রতিবাদে উত্তাল তখনই দেশের বিভিন্ন স্থানে আরও নৃশংস ধর্ষণের খবর হওয়া গেছে। এর মধ্যে শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার করা হয়েছে। কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’এর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৫) দুপুরে নকলা উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।

গ্রেপ্তার ৬০ বছর বয়সী চান মিয়া ওরফে লছা মিয়ার সঙ্গে ওই শিশুটির প্রতিবেশি দাদা-নাতনি সম্পর্ক। রবিবার লছা মিয়াকে আদালতে পাঠানো হলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে ‘মজা খাওয়ানোর’ কথা বলে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ২০ টাকা হাতে দিয়ে শান্ত করার চেষ্টা করেন। টের পেয়ে শিশুটির মা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখেন ভুক্তভোগী শিশুটি মাটিতে কাতরাচ্ছে। শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চান মিয়া।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে চান মিয়া শিশু প্রতিবেশি নাতনিকে মজা খাওয়নোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়।

শিশুটির মা পরিবারের লোকজনদের সঙ্গে ধর্ষণের বিষয়টি নিয়ে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় গিয়ে মামলা দায়ের করেন। পরে চান মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপোস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির বাবা থানায় মামলা করেন।

ওসি হাবিবুর রহমান বলেন, শিশুকে ধর্ষণে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাতেই চান মিয়াকে (লছা মিয়া) গ্রেপ্তার করা হয়।

ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

কেরাণীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার আলোচনার মধ্যে ঢাকার কেরাণীগঞ্জে এক অন্তঃসত্ত্বা তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ পানগাঁও এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন মিয়া।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (১৯) ও দীপ সরকার (২০)।

পুলিশ কর্মকর্তা মোশারফ বলেন, ভুক্তভোগী পুলিশকে বলেছে, বেশ কিছুদিন আগে তার বিয়ে হয়। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ছেড়ে যান স্বামী। ওই নারী শনিবার বাড়ি (পাশের একটি জেলা) থেকে সদরঘাটে আসে। তাকে খাওয়া ও থাকার আশ্বাস দিয়ে পানগাঁও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকায় বুড়ির পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তিনজন।”সেখানে তারা আড়াই ঘণ্টা ধরে নির্যাতন চালায় বলে জানান পরিদর্শক মোশারফ।

পুলিশের ভাষ্য, খুবই দরিদ্র পরিবারের ওই তরুণী কাজের আশায় ঢাকায় এসেছিলেন। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোশাররফ বলেন, পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।