ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

আর রাজনীতি করবেন না, আদালতে কোরআন চাইলেন কামাল মজুমদার, পুলিশকে সাবেক আইজিপির ধমক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম

আর রাজনীতি করবেন না, আদালতে কোরআন চাইলেন কামাল মজুমদার, পুলিশকে সাবেক আইজিপির ধমক

বেলা তখন ঠিক দশটা। আকাশে জমে থাকা মেঘের আড়াল ভেদ করে সূর্য উঁকি দিচ্ছে ঢাকার আদালতপাড়ায়। ঠিক তখন ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে কড়া পুলিশি নিরাপত্তায় একে একে বের হয়ে আসলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক। সবার দুইহাতে হাতকড়া লাগিয়ে পিছমোড়া করে বাঁধা। এর মধ্যে কামাল আহমেদ মজুমদার ব্যতীত সব আসামির মাথায় পুলিশের হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট দেখা যায়। সবাই মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে যান। এরপর আদালতের কাঠগড়ায় রাখা হলে আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদার ও কামরুল ইসলাম তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। তবে এ সময় নীরব ভূমিকায় দেখা যায় পুলিশের সাবেক দুই প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে।

আদালতে দাঁড়িয়ে কোরআন চান কামাল মজুমদার আসামিদের কাঠগড়ায় তোলার কিছু সময় পরই ১০টা ৭ মিনিটে এজলাসে আসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কারাগারে ডিজিটাল কোরআন চেয়ে আকুতি প্রকাশ করেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় তিনি বলেন, আপনার (বিচারক) কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন নাতি-নাতনিদের নিয়ে খেলা করার সময়। কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিস মাপার যন্ত্র দিচ্ছে না। আমাকে ডিজিটাল কুরআন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়া হোক। এরপর কামাল আহমেদ মজুমদার বলেন, আমার ৭৬ বয়স, আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবো না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করলাম। এরপর কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকেসহ অন্যান্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানা প্রবেশ করানো হয়।

কাঠগড়ায় পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়ান সাবেক আইজিপি এদিন কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর ওপর শুনানি শেষে কাঠগড়া থেকে সব আসামিকে একে একে নিচে নামানো হচ্ছিল। তবে বিপত্তি বাধলো পুলিশের সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হককে নামানোর সময়। তখন শহীদুল হক আদালতের পুলিশ পরিদর্শক ফারুককে উদ্দেশ্য করে বলেন, তিনি তার শ্যালকের সঙ্গে দেখা করতে চান। তবে তার এ আবেদনে সাঁয় দেননি পুলিশ পরিদর্শক ফারুক। ফলে ক্ষিপ্ত হয়ে পুলিশকে উদ্দেশ্য করে ধমক দেন সাবেক আইজিপি শহীদুল হক। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা শহীদুল হককে বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন, আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সঙ্গে বলেন, ‘পুলিশের জন্য কি না করেছি। পরে শহীদুল হকসহ অন্যান্য আসামিদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে পুলিশ পরিদর্শক ফারুক জাগো নিউজকে বলেন, সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল তার শ্যালকের সঙ্গে দেখা করতে চান। তবে আমরা সে সুযোগ দেইনি। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ছয় জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও অপর সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এছাড়াও মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত ১৯ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়াও গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।