ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, ডাকাতের আক্রমণে মা ও স্ত্রী আহত

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জিরাবোতে এবার নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত হয়েছেন অভিনয়শিল্পী আজিজুর রহমান আজাদ। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) ভোরে বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা। এ সময় আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের আক্রমণে আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন। এর আগে গত কয়েক দিনে রাজধানীর উপকণ্ঠ সাভার-আশুলিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে বাস ডাকাতি ও বিভিন্ন বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান জানান, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।’

তিনি জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাঁদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে জেনেছেন তাঁরা।

২০১৬ সালে তপু খানের ‘প্রাক্তন’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু আজাদের। এরপর গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন আজাদ। চরিত্রাভিনেতা হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজাদকে। বিজ্ঞাপন চিত্রেও নিয়মিত কাজ করেন আজাদ। ‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’–এর মতো জনপ্রিয় সব কনটেন্টেও দেখা গেছে আজাদকে।

অভিনয়শিল্পী আজাদের আহত হওয়ার খবর শুনে পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুকে লিখেছেন, ‘আমরা নিরাপত্তা চাই। আল্লাহ রহম করো। দেশে শান্তি দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে জাগ্রত হন।’

এদিকে, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে রবিবার সারা দেশের বিভ্ন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।