ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ভিক্ষাবৃত্তিসহ নানা অভিযোগে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হচ্ছেন পাকিস্তানিরা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ পিএম

ভিক্ষাবৃত্তিসহ নানা অভিযোগে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হচ্ছেন পাকিস্তানিরা
ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১টি দেশ। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই ১৭০ জনের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ফেরত এসেছেন সৌদি আরব থেকে। দেশটি থেকে ৯৪ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পনসর বা পৃষ্ঠপোষক ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগ রয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মধ্যপ্রাচ্যের অপর দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পাকিস্তানিরা। অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ৩৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত। এছাড়া মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান ৩ জন, ইরাক ৯ জন, ইন্দোনেশিয়া ৪ জন, মৌরিতানিয়া থেকে ৫ জন, যুক্তরাজ্য ১ জন, সাইপ্রাস ১ জন, থাইল্যান্ড ১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। এর আগে গত শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে সৌদি ও আরব আমিরাতসহ বিভিন্ন দেশে থেকে অন্তত ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করার খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বের করে দেওয়ার ঘটনা বেড়েছে। বিশেষ করে ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরব পাকিস্তানি অনেক নাগরিককে ইতোমধ্যে বিতাড়িত করেছে ।