ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বিশ্ববিদ্যালয় থেকে রোকেয়ার নাম বাদ দিতে আল্টিমেটাম, না করলে শাটডাউন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

বিশ্ববিদ্যালয় থেকে রোকেয়ার নাম বাদ দিতে আল্টিমেটাম, না করলে শাটডাউন
আগামী সাত দিনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় না করা হলে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউট কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান, রহমত আলী, আরমান হোসেন, সাকিব মিয়া, আহসান হাবিব রকি, মেহেদী হাসানসহ অন্য ছাত্র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। অথচ রোকেয়া নামে রংপুরে আরেকটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।’ সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী স্বৈরাচারের শাসনামলেও এই বিশ্ববিদ্যালয়ের নাম নাম পরিবর্তন করে রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহালের দাবি উঠলে সে সময় নানান ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দমিয়ে রাখা হয়। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন রংপুরে একটি ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদনের সিদ্ধান্ত দেন তখন পুনরায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা প্রতিবাদ করেন। পরে ছাত্রদের কঠোর আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকার। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নাম পুনর্বহাল আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর, উপাচার্য ও শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আসছে। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এরই অংশ হিসেবে বিগত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় নাম ঘোষণা করেন। তারা আরও বলেন, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার এ বিষয়ে কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ক্ষুব্ধ। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় নাম পুনর্বহাল করা না হলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাবে শিক্ষার্থীরা। এর দায় কর্তৃপক্ষকে বহন করতে হবে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম শওকত আলী জানান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও রংপুরবাসীর দাবি প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করা হোক। বিষয়টি আমি শিক্ষা উপদেষ্টা ও সরকারের সব মহলে জানিয়েছি। আশা করি সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।

আলোকিত স্বজন মো: ফারুক উদ্দিন ।। গবেষক ও শিক্ষাবিদ ।। 52ʙᴀɴɢʟᴀᴛᴠ

https://youtu.be/HtUYbpgNKN8