ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ৫৩৮ অবৈধ অভিবাসী গ্রেফতার, সামরিক বিমানে ফেরত শতাধিক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে ৫৩৮ অবৈধ অভিবাসী গ্রেফতার, সামরিক বিমানে ফেরত শতাধিক
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিষেকের মাত্র তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু হয়েছে। অভিযানে ৫৩৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার এবং শতাধিককে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক অনলাইন পোস্টে বৃহস্পতিবার জানান, ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসী অপরাধীকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন সন্দেহভাজন সন্ত্রাসী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং বেশ কয়েকজন শিশুদের ওপর যৌন দোষী সাব্যস্ত ব্যক্তি রয়েছেন। তিনি আরও বলেছেন, শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইতিহাসের বৃহত্তম অভিযান চলছে। প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে। হোয়াইট হাউজ জানায়, এই অভিযানের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর একটি ছোট ঝলক তুলে ধরা হয়েছে। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিচালিত গ্রেফতার অভিযানের অন্তর্ভুক্ত কিছু অপরাধীদের নাম এবং তাদের অপরাধের বিবরণও প্রকাশ করা হয়েছে। অপরাধের তালিকায় রয়েছে ধর্ষণ, শিশুর প্রতি যৌন অসদাচরণ এবং ১৪ বছরের কম বয়সী শিশুর ধারাবাহিক যৌন নির্যাতন। ২০ জানুয়ারি অভিষেকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে আমেরিকার জনগণকে আগ্রাসনের হাত থেকে রক্ষা শীর্ষক একটি আদেশে উল্লেখ করা হয়েছে, গত চার বছরে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নজিরবিহীন বেড়েছে। লক্ষাধিক অবৈধ অভিবাসী আমাদের সীমান্ত পাড়ি দিয়েছে অথবা বাণিজ্যিক ফ্লাইটে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং স্থানীয় সম্প্রদায়গুলোতে বসতি স্থাপন করেছে, যা দীর্ঘদিনের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অনেকেই জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে এবং নিরীহ আমেরিকানদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করছে। ২৩ জানুয়ারি মার্কিন কংগ্রেস একটি রিপাবলিকান নেতৃত্বাধীন বিল লাকেন রাইলি অ্যাক্ট অনুমোদন করে। বিলটি অবৈধ অভিবাসীদের আটক এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্তদের নির্বাসন প্রক্রিয়া সহজতর করার জন্য প্রণীত হয়েছে।