ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

অর্থনৈতিক সংস্কারে এই সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

অর্থনৈতিক সংস্কারে এই সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়
‘অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টরের সংস্কারে বেশি গুরুত্ব দিলেও অর্থনৈতিক সংস্কারে সেভাবে মনোযোগ নেই’, বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইস ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘সরকার ব্যাংকিং খাতে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে, তবে অন্য যেসব পদক্ষেপ, তার মধ্যে কোনও সমন্বয় নেই। এমনকি ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট নয়।’ শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর সংস্কারে বেশি গুরুত্ব দিলেও অর্থনৈতিক সংস্কারে সেভাবে কোনও মনোযোগ নেই। এই সরকারের অর্থনৈতিক মেন্যুফেস্ট নেই। এই সরকার কী ধরনের অর্থনৈতিক অবস্থা রেখে যাবে, তা স্পষ্ট না।’ অবিবেচ ভাবে কর বৃদ্ধি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ দেশের প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে শ্লথ হয়ে যাচ্ছে। আমরা মধ্যম মেয়াদি ফাঁদে ঢুকে গেছি। এই অবস্থায় আমরা আশ্চর্য হয়ে গেছি যে, কী অবিবেচকভাবে কর বৃদ্ধি করা হয়েছে।’ সিনিয়র এই অর্থনীতিবিধ বলেন, ‘কোনও একটি দেশে যদি কর সংগ্রহ করে চায়, তবে তাকে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যেতে হয়। কিন্তু আমরা দেখলাম না কোনও প্রত্যক্ষ কর আহরণের কোনও পরিকল্পনা। যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কী আচরণ করা হবে, তার কোনও পরিকল্পনা দেখলাম না। আপনারা পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ কর বাদ দিয়ে। এটা আমাদের চিন্তিত করেছে।’ তিনি বলেন, ‘জ্বালানি নিয়ে আমরা চিন্তিত থাকি। গ্যাসের সরবরাহ, আগামী বোরো মৌসুম এবং গরমের মধ্যে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে এরকম আশঙ্কা করা হচ্ছে।’ এরকমভাবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আগামী বাজেটে রাজস্ব ব্যয় কী দাঁড়াবে, সেখানে ভর্তুকির পরিস্থিতি কী দাঁড়াবে? ওই ভর্তুকির কে কত পাবে? কারণ যদি সরকারের ব্যয় সংকোচন করতে হয়, সেই আলোচনা আমরা দেখলাম না।’ তিনি বলেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সরকার ব্যয় বাড়াবে কিন্তু সেই ব্যয়ের কাঠামো কী হবে, কে কীভাবে পাবে— সেই প্রশ্ন আমাদের মনে রয়ে গেছে। ধান সংগ্রহের ক্ষেত্রেও দুর্নীতি দূর করতে পারছে না সরকার। ফলে এখনও ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা।’ অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কারের পক্ষের মানুষ ধৈর্য হারা হবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে যারা সংস্কারকে গতিশীল করতে চাই, তারা ধৈর্য হারা হয়ে যাবে। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকেও সরে যেতে পারে।’ এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

গাজাবাসীকে সহায়তা নিয়ে যে *মানবিক আলোর বার্তা* দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।52ʙᴀɴɢʟᴀᴛᴠ 

https://youtu.be/lNmSSAdWZtk