ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে

আজহারী বললেন, সিলেট কী করেছো এটা মনে থাকবে

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

আজহারী বললেন, সিলেট কী করেছো এটা মনে থাকবে
জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী সিলেটে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী বক্তা হিসেবে নিজের পরিকল্পনা মতো বয়ান পেশ করতে না পারায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, ‘সিলেট, আজকে কী করেছো এটা মনে থাকবে।’ আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে আয়োজিত এবারের ৩৬তম তাফসির মাহফিল সিলেটের এমসি কলেজ মাঠে আয়োজন করা হয়। এতো দিন এই মাহফিল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হতো। জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমনকে মাথায় রেখে কয়েক লাখ মানুষের জনসমাগমের সুবিধার্থে এই স্থানান্তর ঘটে। সমাপনি দিন শনিবার (১১ জানুয়ারি) রাতে শেষ বক্তা হিসেবে বয়ান পেশ করতে ওঠেন ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। প্রায় ৪৫ মিনিট বক্তৃতাকালে মাঠে কিছু ক্ষণ পরপর দর্শক শ্রোতাদের একটি অংশ হট্টগোল করতে থাকেন। বক্তব্যের শুরুতে আজহারী বিশাল আয়োজনের প্রশংসা করে বলেন, ওয়েল অর্গেনাইজ, শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবে আশা করি। ...সিলেটের ছেলেরা ভেরি স্মার্ট। ...দেশে সব জায়গায় কমবেশ গিয়েছি, কিন্তু এত বড় ময়দান আমি আর দেখিনি। বয়ান পেশকালে মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি যশোরের একটি মাহফিলের আলোচনার আমি বলেছিলাম, এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এখানে তো কোনো দলের নাম নেইনি, এই কথাগুলো ছিল খুবই সাধারণ। যে কথাগুলো আমরা জেনারেললি বলি সেগুলোকে জেনারেললি নেবেন। দায়ীদের বৈশিষ্ট্য এটা, যার যে মেসেজ নেওয়ার এখান থেকে নিয়ে নেয়। কোনো দল এটা নিয়ে কথা বললো না। কিন্তু আপনারা যে এটা নিজেদের গায়ে মাখালেন, এটা ঠিক হয়নি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দেখেছি ক্ষমতার পালা বদলে এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুনীর্তির ফিরিস্তি জানতে পারি, তার আগে জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। আমরা এ দেশে চাঁদাবাজি-দখলবাজি চাই না, কোনো দুর্নীতি ও টেন্ডারবাজিও আমরা চাই না। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেওয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করব না। নতুন ভোরের বাংলাদেশে আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি। বক্তব্য চলাকালে কিছু দর্শক বিশৃঙ্খলা শুরু করলে আজহারী বলেন, ‘আমি জানি এ গুলো ভালোবাসা। কিন্তু এটা ডুবাবে আমাকে। কথা যদি বলতে না পারি এ ভালোবাসা কী কাজে লাগবে? ...কাছে থেকে তো সবাই দেখতে পারবে না।’ কিছুক্ষণ পর আবার বিশৃঙ্খলা শুরু হয়। কিছু দর্শক তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তিনি বলেন, ‘দেখেছি মাশাল্লাহ, বসো। আলোচনার মাঝখানে হাত নাড়লে তো হবে না। ১০ মিনিট আলোচনার পরই এরা দাঁড়িয়ে হাত নাড়ে ভালোবাসা প্রকাশ করতে।’ আবারও কিছু দর্শক দাঁড়িয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু করলে তিনি বলেন, ‘এভাবে করলেও তো পুলিশ লাঠিচার্জ করবে, ব্যাথা পাবে। এ সময় তিনি বলেন, পরিকল্পিত কিছু হতে পারে, ভাবতে হবে। দশ মিনিট সময় দেন।’ এক পর্যায়ে আজহারী বলেন, দুই মিনিট সময় দেন। এই বিভাগে এবার আর আসা হবে না। গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এসময় পুলিশ লাঠিচার্জ করতে উদ্বত হলে তিনি থামতে বলেন। সম্প্রচারের জন্য ড্রোন ওড়ানোও বন্ধ করতে বলেন। বসতে সমস্যা হলে দাঁড়িয়ে ওয়াজ শুনতে বলেন। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আসায় মিজানুর রহমান আজহারী মাহফিলে নিজের বয়ান শেষ না করেই সংক্ষিপ্ত মোনাজাত করে মাহফিলের সমাপ্তি টানেন। তিনি বলেন, ‘সিলেট আজকে কী করছো, এটা মনে থাকবে’। মাহফিলের শেষ দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হক ও আল্লামা ইসহাক আল মাদানী। শেষ দিনে আরও তাফসির পেশ করেন আল্লামা ইসহাক আল মাদানী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতি মাওলানা আমীর হামজা, শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শায়েখ আজমল মসরুর, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও মাওলানা হাসানুল বান্না বিন শরিফ আব্দুল কাদির। এ সময় মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন প্রস্তাবনা পেশ করেন। এর আগে ২০২০ সালের ২০ জানুয়ারি সিলেট কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠ, দরবস্তের হাজারী সেনাগ্রাম মাঠ ও ওসমানীনগরে তিনটি মাহফিলে মিজানুর রহমান আজহারীর বয়ান রাখার কথা ছিল। কিন্তু তার আগমনের সংবাদে মাহফিলের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হলে আলোচিত এ বক্তার সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছিল সিলেট জেলা প্রশাসন। রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবার প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনেসর্বাত্মক সহযোগিতা প্রদান করা হয় ।

মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে যা বললেন জামাতের আমীর | লন্ডনে মিট দ্যা প্রেস

https://youtu.be/VUxsHFgSZPA