ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

শহিদ মনু মিয়া দিবস পালিত

প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৫:০৭ পিএম

শহিদ মনু মিয়া দিবস পালিত
বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ৭ জুন এক ঐতিহাসিক দিন । ১৯৬৬ সালের এইদিনে বাঙালি জাতির মুক্তি সনদ ৬ দফার সমর্থনে হরতাল পালন করতে গিয়ে মনু মিয়ার মতো বীরসন্তানেরা বুকঠান করে দাঁড়িয়ে ছিলেন স্বৈরশাসক আইউব খানের বুলেটের সামনে। ৭ জুনের আত্মত্যাগ মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছে। তাই রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের জোর দাবি জানাচ্ছি । স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ শহিদ মনু মিয়া স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে বিভিন্ন বক্তা এ দাবি জানান। শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে বিয়ানীবাজারের নয়াগ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভে ৫৮তম শহিদ মনু মিয়া দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের আগে উপস্থিত ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন । স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দীন জাফরী এবং সহ সাধারণ সম্পাদক কবি ওয়ালী মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো আলী আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মজিদ উদ্দিন আনসার, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার , বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আলম ঝুনু, কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক, কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সাংবাদিক মাসুম আহমদ, নয়াগ্রাম নবীন সংঘের সভাপতি মো সামছ উদ্দিন, শাহাব উদ্দিন মৌলা, মামুনুর রশিদ খান প্রমুখ বক্তব্য রাখেন । এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন আহমদ, নয়াগ্রাম নবীন সংঘের সাধারণ সম্পাদক মো আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক মো লুৎফুল হক চৌধুরী, সাংস্কৃতিক কর্মী ইমাম হাসনাত সাজু, সাংবাদিক হিরণ রোহী দাস, সৈয়দ মুনজের হোসেন বাবু, এম এ ওমর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর শফিউর রহমান, মো দেলওয়ার খান, মারজান খানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা আরো বলেন, ঐতিহাসিক ৭ জুনের সাথে বিয়ানীবাজারের বীর সন্তান মনু মিয়ার নাম ওতোপ্রত ভাবে জড়িত আছে। মনু মিয়ার বীরত্বের কথা বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে । আর এ জন্য রাষ্ট্রের উদ্যোগ দরকার । বক্তব্য শেষে স্মৃতি স্তম্ভে শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, নয়াগ্রাম নবীন সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় মসজিদে বাদ জুমা মনু মিয়াসহ ৭ জুন শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় । উল্লেখ্য, মনু মিয়ার বাড়ী বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম গ্রামে। তাঁর পুরো নাম ফখরুল মৌলা খান ওরফে মনু মিয়া। তিনি মৃত মনোহর আলীর পুত্র । তিনি ঢাকার তেজগাঁও এ কোকাকোলা কোম্পানিতে চাকরি করতেন। ৬৬’র ৭ জুন পুলিশের গুলিতে মনু মিয়া শহিদ হন। তাঁর লাশটিও আইউব সরকার গুম করে ফেলে। ২০১৭ সালে মনু মিয়ার বাড়িতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রায় সাড়ে ছয়লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। ২০১৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্থানীয় ভাবে দিবসটি পালিত হচ্ছে ।

স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া কেন জাতীয়ভাবে অনুচ্ছারিত ?

https://www.youtube.com/watch?v=7OIm8abN72Q