ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

সুবিধা বঞ্চিতদের সাবলম্বী করার উদ্যোগ নিয়েছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন

প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০৪:০৭ পিএম

সুবিধা বঞ্চিতদের সাবলম্বী করার উদ্যোগ নিয়েছে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন
বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, যুক্তরাজ্যস্থ নিউহ্যাম বারার সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করার মাধ্যমে আমরা এই সমাজ থেকে সহজেই দারিদ্রতা দূর করতে পারি। তিনি বলেন সমাজের বিত্তবানরা মানবিক চেতনা লালন করে যদি সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে তাদের পাশে দাড়ান তবে এই সমাজের মৌলিক সংকট সহজেই দূরীকরণ সম্ভব। ব্যারিস্টার নাজির আহমদ  ১০ মে শুক্রবার তার নিজ অর্থায়নে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু সুবিধাবঞ্চিত পুরুষ ও নারীকে পুরো সেলাই মেশিন সেট  (সিঙ্গার সেলাই মেশিন, স্ট্যান্ড, টেবিল, সিজার, সুতাসহ আবশ্যকীয় প্যাকেট) বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ব্যারিস্টার নাজির আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। এ দেশের মানুষগুলোর রয়েছে অফুরন্ত জীবনীশক্তি ও কর্মস্পৃহা। কিন্তু রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে যথাযথ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টন না থাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি। তিনি বলেন, এ দেশ আমাদের প্রিয় স্বদেশ। আমাদেরকেই দেশ এবং মানুষের কল্যাণে নি:স্বার্থভাবে কাজ করে যেতে হবে। নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম মোহাম্মদ আলী আসগর, বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, লেখক ও কবি জায়েদ আলী, বিশিষ্ট আইনজীবী মুমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অনেক পরিবারের উপার্জন সক্ষম পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিনের  সেট সহ সকল উপকরণ বিতরণ করা হয়।

মোবাইল আসক্তি কীভাবে কেড়ে নিচ্ছে শিশুদের ভবিষ্যত !

https://www.youtube.com/watch?v=DitdY0nQQo4&t=3s