ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

সিলেটে আপাসেন ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে বর্ণাঢ্য ওপেন ডে ও আনন্দ-ভ্রমণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

সিলেটে আপাসেন ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে বর্ণাঢ্য ওপেন ডে ও আনন্দ-ভ্রমণ অনুষ্ঠিত
সিলেটে আপাসেন ইন্টারন্যাশনাল-এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ওপেন ডে ইভেন্ট ও আনন্দ-ভ্রমণ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ শিশুদের হাতে বানানো পণ্যের প্রদর্শনী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর রহমান। এ সময় আপাসেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আল মাসুদ রানা সংস্থাটির কার্যক্রম সম্পর্কে অতিথিদেরকে অবহিত করেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শোসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। এ সময় শিশুদের পাশাপাশি অভিভাবকরাও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপি এই কর্মসূচির সমাপ্তি ঘটে। আপাসেন সিলেট প্রকল্পের সমন্বয়ক স্বর্ণময়ী সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও আপাসেন ডে সেন্টারের কর্মকর্তা ও ফিনিক্স স্কুলের শিক্ষকবৃন্দের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দুই দিনব্যাপী এই অনুষ্ঠান। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা আপাসেন ইন্টারন্যাশনাল ২০১৯ সাল থেকে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।