ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল এস'র বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন সাঈদা মুনা তাসনীম

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম

চ্যানেল এস'র বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন সাঈদা মুনা তাসনীম

যুক্তরাজ্যের অন্যতম প্রধান ও জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন ‘চ্যানেল এস’র বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।

যুক্তরাজ্যের অন্যতম প্রধান ও জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের গৌরবোজ্জল বিজয়ের ৫২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর লন্ডনে বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

যুক্তরাজ্যে একজন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নীত করায় তাঁকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আহমেদুস সামাদ চৌধুরী জেপি, প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল এবং ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন যাতে প্রায় একশ ছবিতে যুক্তরাজ্যে হাইকমিশনারের বিগত পাঁচ বছরের বিভিন্ন কর্ম ও সাফল্য প্রতিফলিত হয়েছে।

এসময় ব্রিটিশ এমপি আপসানা বেগম, হাউস অব লর্ডস সদস্য ব্যারোনেস উদ্দিন ও নিউহামের নির্বাহী মেয়র রুকসানা ফাইয়াজ মঞ্চে উপস্থিত ছিলেন। চ্যানেল এস-এর লন্ডন ষ্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে বসবাসকারী হাজার হাজার দর্শক উপভোগ করেন।

বিশেষ সম্মাননা স্মারক গ্রহণের পর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, আমি একজন পেশাদার কূটনীতিক, মানুষের সেবা করা আমার দায়িত্ব যা আমি সব সময়ই আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় ব্রিটিশ-বাংলাদেশিদের মর্যাদার সাথে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালন করছি।

বিশেষ সম্মাননা প্রদানের জন্য হাইকমিশনার চ্যানেল এস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চ্যানেল এস শুধু একটি টেলিভিশন নয়, এটি যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির একটি অন্যতম প্রধান প্লাটফর্ম। এই টিভি চ্যানেল প্রতিনিয়ত বাংলাদেশের ইতিহাস, ঐতিয্য, সংস্কৃতিসহ দেশ সম্পর্কে অনুষ্ঠান প্রচার করে বাংলাদেশের সাথে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশেষ করে নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের সেতুবন্ধন আরো সুদৃঢ় করছে। এজন্য আমি চ্যানেল-এসকে ধন্যবাদ জানাই এবং দর্শক-নন্দিত এই টিভি চ্যানেলের সার্বিক সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে আহমেদুস সামাদ চৌধুরী বলেন, সাইদা মুনা তাসনিম লন্ডন হাইকমিশনকে একটি কমিউনিটি-বান্ধব হাইকমিশনে পরিণত করেছেন। চ্যানেল এস-এর বিভিন্ন অনুষ্ঠানে তাঁর এই সাফল্য আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। আশা করি, বর্তমান হাইকমিশনার পেশাদার সেবা প্রদানের ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মাহী ফেরদৌস জলিল বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে মর্যাদার সাথে প্রতিনিধিত্ব করে সাঈদা মুনা তাসনিম আমাদের কমিউনিটিকেও আলোকিত করেছেন। তিনি সবসময় কমিউনিটির সঙ্গে ছিলেন। নিজ নিজ অবস্থান থেকে কমিউনিটিকে কীভাবে চ্যাম্পিয়ন করা যায়, বর্তমান হাইকমিশনার আমাদের সামনে তার এক নজীর স্থাপন করেছেন।

চ্যানেল এস’র হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান বলেন, চ্যানেল এস’-এর ১৯ বছরের ইতিহাসে এবং এই টিভি-র প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারই প্রথম কোন হাইকমিশনারকে সন্মানিত করা হল যা আমাদের জন্যও অনন্য বিষয়।

ফারহান মাসুদ খানের উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানে ষ্টুডিওতে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কয়েক শ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি