ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

বিয়ানীবাজারে তফাজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয় নয়াগ্রাম –এর আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম

বিয়ানীবাজারে তফাজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয় নয়াগ্রাম –এর আনুষ্ঠানিক যাত্রা
সিলেট বিয়ানীবাজার উপজেলার পৌরসভাধীন নয়াগ্রামে যুক্তরাজ্য  প্রবাসী পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত হচ্ছে তফজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয় নয়াগ্রাম । এ উপলক্ষ্যে ১৬ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে  তফাজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয় নয়াগ্রাম কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সভায়  স্কুলের প্রতিষ্ঠাতা  জামাল উদ্দীন আনুষ্ঠানিকভাবে এই  ঘোষণা দেন। আগামী ২০২৪ সালের জানুয়ারী থেকে স্কুলটির আনুষ্ঠানিক একাডেমিক ক্লাশ শুরুর পরিকল্পনা ইতিমধ্যে চুড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম  উদ্যোক্তা  নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং  মো: লুৎফুর রহমান ও মাসুদ আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার উপজেলার গুণীজন, শিক্ষানুরাগী, সংগঠকসহ   বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায়   মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন গিল্ড হল ইউনিভারসিটি সাবেক ল্যাকচারার বদরুল লোদী, শিক্ষাবিদ এনায়েত সারওয়ার, কমিউনিটি নেতা আসুক আহমদ, বৃহওর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি মহিব উদ্দিন,তফাজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয়ের নির্বাহি কমিটির সদস্য আতিকুর রহমান ও ফখরুল ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন মো. বাবুল হোসেন, কাউন্সিলার কবির মাহমুদ,ব্যারিস্টার কালাম চৌধুরী, নুরুল ইসলাম, মুজিবুর রহমান,খয়রুল আলম মজুমদার,এনাম উদ্দীন, লুৎফুর রহমান ছায়াদ, সিহাব উদ্দীন কাজল, দবীর হোসেন,আবু হাসনাত,আবিদুর রহমান সিমু, আব্দুল ওয়াদুদ,আশিকুর রহমান, আব্দুল হালিম হাদী, মুজাহিদুল ইসলাম, হাফিজ আহমদ মানা,গীতিকার জালাল উদ্দীন,জাকির আহমদ,শামীম আহমদ,আতিক হুসেন,আব্দুল বাসেত, ইমরান আহমদ, মিসবাহ উদ্দীন, কামাল হোসেন,কামাল উদ্দীন, মোহাম্মদ আলী  সুমন , নাছির শাহ, মুরাদ, মাসুদ,  আফজল প্রমুখ। প্রসঙ্গত স্কুল তৈরীর জন্য  প্রায় ২২ শতক জায়গা এবং দুইতলা বিশিষ্ট  বিল্ডিং প্রতিষ্ঠা করে দিচ্ছেন স্কুলের প্রতিষ্ঠাতা  জামাল উদ্দিন। এছাড়াও তিনি জানিয়েছেন স্কুল পরিচালনার জন্য আগামী ৫ বছর পর্যন্ত যাবতীয় খরচ তিনিসহ তার পরিবার বহন করবেন। স্কুলের পাঠদান আগামী বছরের জানুয়ারী মাস থেকে শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ৬ষ্ঠ  শ্রেণী থেকে ক্লাস শুরু হবে । স্কুলের প্রতিষ্ঠাতা  জামাল উদ্দিন জানিয়েছেন নিজ অঞ্চলের  প্রায় ৩৫/৪০ জন  অভিভাবক তাদের সন্তানদের তফজ্জুল-বশীর উচ্চ বিদ্যালয় নয়াগ্রাম এ ভর্তির সুযোগ পাবে। খুব শীর্ঘ্রই  ৩জন শিক্ষক ‍নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। যুক্তরাজ্য প্রবাসী স্কুলের প্রতিষ্ঠাতা জামাল উদ্দীন জানিয়েছেন ইতিমধ্যে স্কুল পরিচালনার জন্য  লন্ডনে একটি  পরিচালনা কমিটি গঠন করা হয়েছে- তারা হলেন নাসির উদ্দিন,   জামাল উদ্দিন, আলতাফ হোসেন, আতিকুর রহমান, ফখরুল ইসলাম,মো. লুৎফর  রহমান, মাসুদ আহমদ ও মুরাদ আহমদ। [youtube]0rUUlNs7CbA[/youtube]