ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

এসেক্স রিজওনের ক্যাটারার্সদের উদ্যোগে  অলি-মিঠু-টিপু প্যালেনের  নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

এসেক্স রিজওনের ক্যাটারার্সদের উদ্যোগে  অলি-মিঠু-টিপু প্যালেনের  নির্বাচনী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএর দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ৮  ডিসেম্বর বৃহম্পতিবার বিশপস স্টডফোর্ড এর সাউথমিল  রোডের মিন্ট লিফ রেষ্টুরেন্টে অলি-মিঠু-টিপু  প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিএর অর্গানাইজিং সেক্রেটারী পদপ্রার্থী  ও এসেক্স রিজওনের সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন এসেক্স রিজওনের  সহ সভাপতি  আব্দুল হক। অনুষ্ঠানটি আয়োজন করেন মিন্ট লিফ রেস্টুরেন্ট  এর স্বত্বাধিকারী  বিশিষ্ট ক্যাটারার ও কমিউনিটি নেতা  আব্দুল কুদ্দুস । ‘এক্সেল এন্ড সাকসিড‘- শ্লোগাণে অলি-মিঠু-টিপু প্যালেনের ২৪ দফা অঙ্গীকার এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট  পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি অলি খান, সেক্রেটারী জেনারেল পদপ্রার্থী ও বিসিএর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, চীফ ট্রেজারার পদপ্রার্থী ও বিসিএর সিনিয়র সহ সভাপতি টিপু রহমান, বিসিএ প্রেস এন্ড পাবলিকেশন পদপ্রার্থী  ও বিসিএর  মার্কেটিং সেক্রেটারী নাজ ইসলাম, বিসিএর ক্যাম্পেইন ম্যানেজার ও সাবেক সভাপতি কামাল ইয়াকুব। সিনিয়র সহ সভাপতি যথাক্রমে গোলাম রব্বানী,ফায়জুল হক, নাজাম উদ্দিন নজরুল। জয়েন্ট চীফ ট্রেজারার আবজাল হোসেন, কালচারাল সেক্রেটারী নাসির উদ্দিন, ডেপুটি সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান ঝুনু, বিসিএ ক্যামব্রিজ রিজিওনের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারী খালেদ আহমদ, এসেক্স রিজওনের মেম্বারশীপ সেক্রেটারী আব্দুস সুবহান, বিসিএ লন্ডন রিজওনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন, বিসিএ মেম্বার পলি রহমান, জাকারিয়া চৌধুরী হাসান,ইব্রাহিম খন্দকার,ময়দুল হোসেন সাম হক, সৈয়দ এনামুল হক, মোসাহিদুর রহমান, নাদির মজুমদার,  জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ গণি প্রমুখ। বক্তাগণ আগামী ৫ মার্চ ২০২৩ অনুষ্ঠিতব্য বিসিএর নির্বাচনে অলি-মিঠু-টিপু  প্যানেলকে ভোট দিয়ে  বিজয় নিশ্চিত করার অনুরোধ  জানিয়ে বলেন, ব্রিটেনের ভয়াবহ অর্থনৈতিক মন্দার সময়ে কারী শিল্প শতাব্দির সবচেয়ে কঠিন সময় পার করছে।এই সংকট সময় মোকাবেলা করে কারী শিল্পের সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে অব্যাহত লবিং ও দাবী বাস্তবায়নে দরকার অভিজ্ঞ লীডারশীপ নেতৃত্ব। সাংগঠনিক কাজে অভিজ্ঞ, মেধাবি এবং চ্যালেঞ্জিং সিদ্ধান্ত বাস্তবায়নে  অলি-মিঠু-টিপু প্যানেলকে ভোট দিয়ে কারী ইন্ড্রাস্ট্রির জন্য কাজ করার সুযোগ করে দিতে বিসিএর মেম্বারদের প্রতি অনুরোধ  জানানো হয়। আমাদের  লক্ষ্য কারী ইন্ড্রাস্ট্রির জন্য একটি শক্তিশালী ভয়েস তুলে ধরা- উল্লেখ করে অলি-মিঠু-টিপু  প্যানেলের বক্তারা  বলেন, বিসিএ  সদস্যদের সক্রিয়  অংশগ্রহন এবং সহযোগিতা নিয়ে বিশেষ করে বাংলাদেশী  কারী ইন্ড্রাস্ট্রির জন্য  কাজ করাই আমাদের অন্যতম প্রত্যয়। প্রসঙ্গত ১৯৬০ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশী কারী ইন্ড্রাস্ট্রির প্রতিনিধিত্বমূলক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ কারী শিল্পের নানা সম্ভাবনা, সমস্যা ও দাবী দাওয়া চিহ্নিত করে তা বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ে লবিং ও মূলধারায় এই শিল্পের আলোকিত দিকগুলো তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করছে। (বিজ্ঞপ্তি)