ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৮:০২ পিএম

সিলেটের বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত
সিলেট জেলার বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ১০০ ব্যারেল কনডেনসেট উত্তোলনের ব্যাপারে আশাবাদী । খবরটি  প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা। সংবাদে  উল্লেখ করা হয়, সিলেট জেলার বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম বলেন, আজ বিয়ানীবাজার-১ কূপের পরীক্ষা শুরু হয়েছে এবং গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। পরীক্ষাটিতে  ৩১০০  পিএইচ চাপে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রবাহ দেখায়। তিনি বলেন, আগামী তিন দিন কূপে পরীক্ষা অব্যাহত থাকবে। গত ১০ সেপ্টেম্বর,৩৪৫০ মিটার গভীরতা থেকে ৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পর ২০১৬ সালে  সালে পরিত্যক্ত ঘোষণা করা কূপের কাজ শুরু করে মাঠ কর্তৃপক্ষ। বিয়ানীবাজার উপজেলার জন্য একটি থ্রিডি সিসমিক সার্ভে প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পটি ২০২৩-২৪ সালের মধ্যে শেষ হলে নতুন কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হবে। সিলেট গ্যাস ফিল্ডের পরিত্যক্ত গ্যাস কূপের মধ্যে চারটি কূপ -- কৈলাশটিলা-২, রশিদপুর-২, রশিদপুর-৫ এবং হরিপুর-৭ -- অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শাহিনুর ইসলাম বলেন, এই চারটি কূপের কাজ ২০২৩ সালের শেষ নাগাদ শুরু হবে বলে আশা করা হচ্ছে । আমরা এই কূপে নতুন গ্যাসের মজুদ নিয়ে আশাবাদী।