ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৬:১৬ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প
চলমান বন্যা পরিস্থিতির কারণে সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে উপনীত হয়েছে। শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলাতেই প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। ২৭শে জুন  সোমবার, উপজেলার আলিনগর ইউনিয়নের ঢাকা উত্তর মহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, আজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মোর্শেদ আলম’র সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মোঃ ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক জিয়াউল বারী চৌধুরী, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মুল্লা, আজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তরুন সমাজ সেবক সি এম আব্দুল্লাহ আরিফ প্রমূখ। উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।