ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

আপাসেন সিলেট সেন্টারের জন্য ভূমি প্রদানের প্রতিশ্রুতি-মেয়র আরিফের  

প্রকাশিত: ১২ মে ২০২২, ০৯:২৬ পিএম

আপাসেন সিলেট সেন্টারের জন্য ভূমি প্রদানের প্রতিশ্রুতি-মেয়র আরিফের  
লন্ডন সফররত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বৃহষ্পতিবার বৃটেনের স্বনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেন কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁকে স্বাগত জানান আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই। মেয়রের এই সাক্ষাতকে কেন্দ্র করে আপাসেনের লন্ডনস্থ প্রধান কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। আপাসেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আমীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন আপাসেন-এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই। অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন লন্ডন সফররত দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মুনিম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন এবং এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বখশ। সিলেটে আপাসেন ইন্টারন্যাশনাল-এর কার্যক্রম পরিচালনায় মেয়রের সহযোগিতার কথা উল্লেখ করে মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করে মাহমুদ হাসান এমবিই। এছাড়া সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য কাজ করবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মেয়র আরিফ বিশেষায়িত সেবা প্রদানে আপাসেন-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং আপাসেন সিলেট সেন্টারের জন্য ভূমি প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি সিলেটে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আপাসেনকে প্রশিক্ষণসহ দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রাসঙ্গিক সহযোগিতার আহবান জানান। আপাসেন ইন্টারন্যাশনাল-এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান হেলাল রহমান-এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। https://www.youtube.com/watch?v=YeJ1hj1CDf0