ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

যুক্তরাজ্যের বৃহত্তম লন্ডন বইমেলায় Secret Documents on Bangabandhu- এর আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ০৪:১৩ পিএম

যুক্তরাজ্যের বৃহত্তম লন্ডন বইমেলায় Secret Documents on Bangabandhu- এর আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন
বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গত বুধবার লন্ডন বইমেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস-এর প্রকাশিত Secret Documents on Bangabandhu - এর ৮, ৯ এবং ১০ খন্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও যুক্তরাজ্যের বৃহত্তম লন্ডন বইমেলায় আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিস-এর পরিচালক জেরেমি নর্থ, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ‘সিক্রেট ডকুমেন্টস’-এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এর উদ্যোগে এই প্রথমবারের মতো বাংলাদেশ লন্ডন বইমেলায় অংশগ্রহণ করলো এবং জাতির পিতাকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন করা হলো। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫,০০০-এরও বেশি প্রকাশক, লেখক এবং পুস্তক সমালোচক তাঁদের বই এবং অন্যান্য প্রকাশনা নিয়ে এই বইমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তৃতায় ড. গওহর রিজভী বলেন, Òলন্ডন বইমেলায় বঙ্গবন্ধু’র ওপর ঐতিহাসিক দলিল ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করার ফলে সারা বিশ্বের মানুষ পাকিস্তানের ২৩ বছর শাসনামলে কীভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং বারবার কারারুদ্ধ করা হয়েছিল তা আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারবে।Ó ড. রিজভী আরো বলেন, Òবাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম সম্পর্কে গভীরভাবে জানতে গোপন নথিগুলি পড়া ও এর ওপর গবেষণা করা প্রয়োজন।” হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাঁর বক্তব্যে বলেন, Òবাংলাদেশ হাইকমিশন, লন্ডন বিশ্বখ্যাত প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস এবং বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে লন্ডনে ‘সিক্রেট ডকুমেন্টস’-এর ১০টি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত।” হাইকমিশনার বলেন, Òবঙ্গবন্ধুর ঐতিহাসিক ৮ জানুয়ারি ১৯৭২ সালের আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের স্থল ক্লারিজেস হোটেলে গত নবেম্বরে লন্ডন হাই কমিশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক দলিলের আন্তর্জাতিক সংস্করণের প্রথম সাত খন্ডের মোড়ক উন্মোচন করেন। আজ টেলর এবং ফ্রান্সিস-এর সহযোগিতায় লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আরো তিনটি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত।” হাইকমিশনার আরো বলেন, “আমরা প্রথমবারের মতো লন্ডন বইমেলায় ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন করেছি যেখানে ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আন্তর্জাতিক সংস্করণসহ বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা আরো অনেক গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রকাশক ও দর্শকদের প্রদর্শন করতে সক্ষম হয়েছি। ‘সিক্রেট ডকুমেন্টস’ বইটিকে যুক্তরাজ্যের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে প্রচার ও গবেষণার জন্য এবং ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানতে পারে সেজন্য কমিউনিটি লাইব্রেরিতে বিতরণ করার লক্ষ্যে আমরা এখন টেলর এবং ফ্রান্সিসের সাথে কাজ করছি।” অনুষ্ঠানে বক্তৃতায় নজরুল ইসলাম খান ‘সিক্রেট ডকুমেন্টস’-কে সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি অনুসরণীয় ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন। টেইলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ তাঁর বক্তব্যে ‘সিক্রেট ডকুমেন্টস’-কে একটি যুগান্তকারী প্রকাশনা হিসেবে আখ্যায়িত করে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বিশ্বের অন্য কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রের এমন গোপন নথি প্রকাশের উদ্যোগ নিতে পারেননি।” হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আন্তর্জাতিক সংস্করণ প্রকাশের এবং লন্ডন বইমেলায় এর প্রচারের উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। কেমব্রিজ ইউনিভার্সিটিসহ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্য এবং বইমেলায় আগত অনেক দর্শক বিপুল উৎসাহের সাথে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি