ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন

‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় মুস্তাফিজ শফি’র  সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ১০:৩৬ পিএম

‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় মুস্তাফিজ শফি’র  সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন
রংধনু গ্রুপের প্রকাশিতব্য দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক ও লেখক মুস্তাফিজ শফি। ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত ২৮ মার্চ রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের উপস্থিতিতে মুস্তাফিজ শফির হাতে নিয়োগপত্র তুলে দেন পত্রিকাটির প্রকাশক ও রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু। সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকাকে একটি আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মুস্তাফিজ শফি। এ বিষয়ে তিনি গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। মুস্তাফিজ শফি এর আগে গত তিন বছরের বেশি সময় দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সাপ্তাহিক সিলেট সংবাদ ও লন্ডনের সাপ্তাহিক সুরমায় লেখালেখির মধ্য দিয়ে মফস্বল পর্যায়ে তার সাংবাদিকতা শুরু। জাতীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু ১৯৯৪ সালে। গত প্রায় ২৮ বছরে কাজ করেছেন আজকের কাগজ,  দৈনিক মানবজমিন,  প্রথম আলো, আমার  দেশ, কালের কণ্ঠ, সমকাল প্রভৃতি পত্রিকায়। এর মধ্যে তিনি প্রথম আলোতে ডেপুটি চিফ রিপোর্টার, সমকালে ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং কালের কণ্ঠে  নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশে অনুসন্ধানী সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে যেসব প্রতিযোগিতামূলক পুরস্কার রয়েছে মুস্তাফিজ শফি তার বেশিরভাগই পেয়েছেন। এরমধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, রোটারি ইন্টারন্যাশনাল, লায়ন্স ক্লাব ও ইউনেস্কো ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য। সৃজনশীল লেখালেখিতেও সক্রিয় রয়েছেন তিনি। এক্ষেত্রে রয়েছে তার নিজস্ব পাঠক গোষ্ঠীও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার সম্পাদিত তিনটি বই— ‘মুজিব কেন জরুরি’, ‘বহুমাত্রিক বঙ্গবন্ধু’ ও ‘ভাষণ অথবা একটি কবিতার গল্প’। বই তিনটির ভূমিকা লিখেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মহান বিপ্লবী চে গুয়েভারার রাজনীতি ও জীবন নিয়ে লিখেছেন আলোচিত গ্রন্থ ‘চে’। ‘পড় তোমার প্রেমিকার নামে’, ‘দহনের রাত’, ‘মধ্যবিত্ত কবিতাগুচ্ছ’, ‘মায়া মেঘ নির্জনতা’, ‘কবির বিষণ্ন বান্ধবীরা’ তার উল্লেখযোগ্য কবিতার বই। উপন্যাস ‘ঈশ্বরের সন্তানেরা’, ‘জিন্দা লাশ অথবা রমেশ ডোম’, ‘স্পর্শ’। গল্প ‘মাধবী কিংবা বনলতার শেষ বোঝাপড়া’। তিনি সক্রিয় রয়েছেন শিশু সাহিত্যেও। ‘ভূতকল্যাণ সমিতি’ গ্রন্থের জন্য পেয়েছেন সিটি ব্যাংক-আনন্দআলো সাহিত্য পুরস্কার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক ‘একাত্তরের বিজয়িনী’ গ্রন্থের জন্য পেয়েছেন মোবাইল ফোন অপারেটর রবির সম্মাননা। মুস্তাফিজ শফি জাতীয় পর্যায়ে সাংবাদিকতায় তার সময়ের সবচেয়ে মেধাবী তরুণদের একজন। ইতিমধ্যে মুস্তাফিজ শফি বাংলাদেশের জাতীয় দৈনিকে সর্বকনিষ্ঠ নির্বাহী সম্পাদক অভিধায় অভিষিক্ত হয়েছেন । তার গ্রামের বাড়ি সিলেটের  বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ( আষ্টসাঙ্গন)।