ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

গোলাপগঞ্জে ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে পৌর মেয়র ও প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ এএম

গোলাপগঞ্জে ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে পৌর মেয়র ও প্রবাসীদের সংবর্ধনা
গোলাপগঞ্জে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে পৌর মেয়র ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা জাবেদুর রহমান ফারহান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল। এ সময় প্রবাসীদের মধ্যে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার নির্বাহী মুহতামীম আমেরিকা প্রবাসী মাওলানা আজিজুর রহমান, মাদ্রাসার প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী ইকবাল হোসেন রুনু মিয়া, মাদ্রাসার উপদেষ্টা লন্ডন প্রবাসী সামছুল ইসলাম বাইছ মিয়া, মাদ্রাসার দাতা সদস্য আমেরিকা প্রবাসী মাহমুদুর রহমান। পরে ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী তাজিক আহমদ চৌধুরী, অত্র মাদ্রাসার ক্যাশিয়ার নূর মিয়া, মুরব্বি সৈয়দ কয়েছ আহমদ, ঘোগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা বুরহান উদ্দিন, পৌর কাউন্সিলর জায়েদ আহমদ, মুরব্বি সামুয়েল আহমদ চৌধুরী ছামু, ফজলুর রহমান, আব্দুল আহাদ, সৈয়দ শাহনুর এলন, সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, তরুন সমাজ সেবক, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, তরুন সমাজ কর্মী নাদিম মাহমুদ শিপলু, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা হাসান জালালী, শিক্ষক তানভীর আহমদ দিপু প্রমুখ।