ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০১:৩৬ এএম

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জামেয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের ক্যাম্পাস প্রাঙ্গণে এ ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটির ইউকের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারলের সভাপতিত্বে ও প্রভাতী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বিদুৎ জ্যোতি পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. ফজলুর রহীম কায়ছার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলের্টস এর সাবেক ডেপুটি মেয়র  অহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল অদুদ দিপক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, ফুলবাড়ি মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, জামেয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের সাবেক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক আনোয়ারুল মুহমিনিন জাহাঙ্গীর, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, সিরাজ উদ্দিন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মনসুর, হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকের ইসলাম, সেক্রেটারি আজহার আহমেদ, কমিউনিটি নেতা সুজন খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি জিহান আহমদ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ভার্ড চক্ষু হাসপাতাল ও হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংস্থা এবং মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বৃটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন উপকারভোগীকে চক্ষু সেবা, ১০০ জনের উপরে রোগীকে ফ্রি চশমা, মেডিসিন বিতরণ এবং ৩৫ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশন করানো হয়।