ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের মামলায় গ্রেপ্তার ৪: আতঙ্কে দোকান পাট বন্ধ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম

গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের মামলায় গ্রেপ্তার ৪: আতঙ্কে দোকান পাট বন্ধ
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। সোমবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মহরম আলী বাদী হয়ে এ মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলেন ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর পুত্র মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর পুত্র মিরন আহমদ (২৮), ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের পুত্র কামরান আহমদ (২৫), একই গ্রামের মৃত মস্তর আলীর পুত্র আব্দুর রহিম (৩৮)। এরআগে রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ইউপি নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যারাত ৮টার দিকে ৮ ও ৯ নং ওয়ার্ডের কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা বৈটিকর বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২৬৭ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। সংঘর্ষকালে লক্ষ্মীপাশা ইউনিয়নের রাম্পা গ্রামের আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সালামের বুক ও পেটসহ সারা শরীরে গুলির চিহ্ন রয়েছে। তিনি বৈটিকর বাজারে অনেক দিন ধরে সাইকেল ও রিকশার মেকানিকের কাজ করতেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেন নির্বাচনে পরাজিত হওয়ার পর পরই তার কর্মী সমর্থকদের নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে অবরোধকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে আব্দুস সালাম নামেও একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এবং অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২৬৭ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রেফতার আতঙ্কে স্থানীয় বৈটিকর বাজারের সকল দোকান পাট বন্ধ দেখা যায়। স্থানীয়দের না পেলেও সাধারন পথচারীরা বলেন, গ্রেপ্তারের ভয়ে দোকনদার সহ আশপাশ এলাকার লোকজন বাজারে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে।